সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » ইউক্রেনে রাশিয়ার হামলা ‘পরিস্থিতি’ নিয়ে মিত্র দেশগুলোর সাথে সোমবার বৈঠক করবেন বাইডেন
ইউক্রেনে রাশিয়ার হামলা ‘পরিস্থিতি’ নিয়ে মিত্র দেশগুলোর সাথে সোমবার বৈঠক করবেন বাইডেন
![]()
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার হামলার ‘পরিস্থিতি এবং আমাদের ঐক্যবদ্ধ পাল্টা জবাব’ বিষয়ে আলোচনার জন্য সোমবার মিত্র ও অংশীদারদের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন। হোয়াইট হাউস একথা জানিয়েছে। খবর এএফপি’র।
এ বৈঠকে কারা অংশগ্রহণ করবেন প্রশাসন সে ব্যাপারে বিস্তারিত কিছু উল্লেখ করেনি। বৈঠকটি স্থানীয় সময় বেলা সোয়া ১১টায় (গ্রিনিচ মান সময় ১৬১৫) অনুষ্ঠিত হবে।
ইউক্রেনের বিভিন্ন নগরীর রাজপথে রাশিয়ার বাহিনী যুদ্ধ করায় তারা আন্তর্জাতিক অঙ্গন থেকে এক ঘরে হয়ে পড়বে এবং অবিবেচকের মতো এ যুদ্ধ ঘোষণা করায় তাদেরকে বিভিন্ন নিষেধাজ্ঞা মোকাবেলা করতে হচ্ছে। এসব নিষেধাজ্ঞার মধ্যে পশ্চিমা দেশগুলোর আকাশসীমা ও গুরুত্বপূর্ণ আর্থিক নেটওয়ার্ক রয়েছে।
এদিকে রোববার সকালে জি-৭ রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে এবং মার্কিন শীর্ষ কূটনীতিক অ্যান্টোনি ব্লিনকেন বলেন, বিশ্বের ধনী দেশগুলো নিয়ে গঠিত এ গ্রুপ মস্কোর ইউক্রেন আগ্রাসনের বিরুদ্ধে ‘একেবারে ঐক্যবদ্ধ’ রয়েছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের আলোচনায় রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের নিন্দা জানিয়ে একটি প্রস্তাব গ্রহণের পর বাইডেন মিত্র দেশগুলোর সাথে এ বৈঠকের ডাক দেন।




বিশ্বে করোনায় আরও ৯৭৮ জনের মৃত্যু, শনাক্ত প্রায় ৪ লাখ
রাশিয়া শীতকে ‘গণ বিধ্বংসী অস্ত্র’ হিসেবে ব্যবহার করছে : জেলেনস্কি
ক্রিমিয়ায় ‘ড্রোন হামলার’ পর সতর্কতা জারি মস্কোর
থাইল্যান্ডের দক্ষিণে গাড়িবোমা বিষ্ফোরণে ১ জন নিহত
চীনে কারখানায় ভয়াবহ আগুন, পুড়ে অঙ্গার ৩৮
ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহার না করতে পুতিনকে অনুরোধ বাইডেনের
বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও আক্রান্ত
ধেয়ে আসছে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘ফিওনা’
থামছে না ইসরাইলি বাহিনীর হত্যাযজ্ঞ
নয়া দিল্লীতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে লাল গালিচা অভ্যর্থনা 