রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | বিনোদন | শিরোনাম » আইনি জটিলতায় বন্ধ কঙ্গনার ‘লক আপ’
আইনি জটিলতায় বন্ধ কঙ্গনার ‘লক আপ’

আইনি জটিলতার মুখে পড়েছে কঙ্গনা রানাওয়াত সঞ্চালিত এবং একতা কাপুর প্রযোজিক রিয়্যালিটি শো ‘লক আপ’। হায়দ্রাবাদ সিভিল কোর্ট স্থগিতাদেশ জারি করেছে এই শো-এর উপর। ফলে প্রোমোশন থেকে বদলে গেল শো শুরুর তারিখ।
রবিবার (২৭ ফেব্রুয়ারি) শুরু হওয়ার কথা ছিল এই শো। তার বদলে এখন বলা হচ্ছে, ‘শিগগির আসছে’। কিন্তু কী এমন ঘটেছে, যার ফলে স্থগিতাদেশ জারি করা হলো এই শো-এর উপর?
সানোবার বেইজ নামের এক ব্যক্তি কঙ্গনার ‘লক আপ’ নামে ওই শো-এর বিরুদ্ধে আদালতে অভিযোগ করেন। তার বক্তব্য, এই শো-টির পরিকল্পনা তাদের আগে থেকেই ছিল এবং শো-টির জন্য তিনি এবং তার সহকর্মীরা দীর্ঘ দিন ধরে কাজও করছেন।
সানোবার জানান, লকডাউনের জন্য সেই কাজ সম্পূর্ণ হয়নি। কিন্তু এই শো-এর পরিকল্পনা তাদের করোনাকালের আগে থেকেই। তার সপক্ষে তাদের হাতে প্রমাণ রয়েছে বলেও দাবি করেন।
সানোবার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তারা এই শো-টির কাজ নিয়ে অনেক দূর এগিয়ে গেছেন। তারা ‘দ্য জেল’ নামে এই একই পরিকল্পনার শো তৈরি করছেন। তার অভিযোগ, একতা কাপুরের শো তাদের শো-এর ধারণা থেকেই তৈরি।
এর পরই আদালতের তরফ থেকে কঙ্গনার ‘লক আপ’-এর উপর স্থগিতাদেশ জারি করা হয়। একতা কাপুরের প্রযোজনা সংস্থা, ওটিটি মাধ্যম এবং সহযোগী সংস্থাদের জানানো হয়েছে, আপাতত যেন শো-টি দেখানো না হয়।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 