বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | রূপগঞ্জ | শিরোনাম | সোনারগাঁ » রূপগঞ্জ ও সোনারগাঁয়ে ৪ ইটভাটাকে জরিমানা
রূপগঞ্জ ও সোনারগাঁয়ে ৪ ইটভাটাকে জরিমানা
![]()
রূপগঞ্জের তারাবো এবং সোনারগাঁয়ের গাবতলী ও জামপুর এলাকায় অভিযান চালিয়ে ৪ ইটভাটাকে ৬ লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত সদরদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদা পারভীনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নারায়ণগঞ্জ জেলা পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সমন্বয়ে গঠিত একটি টীম সহায়তা করেন। জরিমানা করা ইটভাটাগুলো হলো - মেসার্স এইচ আর ব্রিকস, মেসার্স আর এস ব্রিকস, মেসার্স চায়না তারাবো ব্রিকস, মেসার্স এফ আর আর ব্রিকস।
এ বিষয়ে উপপরিচালক আবদুল্লাহ আল মামুন জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) এর বিভিন্ন ধারা লংঘনের দায়ে ইটভাটাগুলি হতে তাৎক্ষণিকভাবে জরিমানা হিসেবে ৬ লক্ষ ২৫ হাজার টাকা আদায় করা হয়। অভিযানে এফ আর ব্রিকসকে ২ লক্ষ ৭৫ হাজার, মেসার্স এইচ আর ব্রিকসকে ১ লক্ষ ৫০ হাজার টাকা, মেসার্স আর এস ব্রিকসকে ১ লক্ষ টাকা, চায়না তারাবো ব্রিকসকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। উক্ত অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব শেখ মুজাহিদ ও জনাব মোঃ মোবারক হোসেন। পরিবেশ সুরক্ষায় পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ কর্তৃক এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 