বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | বিনোদন | শিরোনাম » ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’র হল বাড়ছে
‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’র হল বাড়ছে
![]()
বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে গেলো ১১ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড এর চলচ্চিত্র ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’। দেবাশীষ বিশ্বাস পরিচালিত জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পী চৌধুরী ও ঢালিউড কুইন খ্যাত অপু বিশ্বাস জুটির এ চলচ্চিত্রটি মুক্তির পর থেকেই হাসি ফুটেছে হলমালিকদের মুখে।
প্রধান এবং বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড চলচ্চিত্রের নির্বাহী প্রযোজক দেওয়ান শামসুর রকিব বলেন, বর্তমানে মাত্র ৩০ থেকে ৩৫টি হল খোলা রয়েছে। এরই মধ্যে মুক্তির দ্বিতীয় সপ্তাহে নতুন একটি চলচ্চিত্র মুক্তি পাওয়ায় ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ এর হল সংখ্যা ১২টিতে নেমে আসে। তৃতীয় সপ্তাহে এসে হলমালিকরা দর্শকদের আগ্রহে সাড়া দিয়ে বুকিং নিচ্ছেন। ফলে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ এর হল সংখ্যা ১৫টি ছাড়িয়ে গেছে। আরো কিছু হলমালিক বুকিং চাচ্ছেন তাদেরকে আমরা আগামী সপ্তাহগুলোতে পর্যায়ক্রমে রেন্টাল দিবো। দর্শক এবং হলমালিকদের মুখে হাসি ফুটাতে পেরে আমরা সত্যি আনন্দিত।
তারকা বহুল রোমান্টিক ও কমেডি ঘরানার সিনেমাটিতে আরও অভিনয় করেছেন সাদেক বাচ্চু, আফজাল শরীফ, কাবিলা, চিকন আলীসহ অনেকে। সিনেমার গানে কণ্ঠশিল্পী দিয়েছেন কুমার শানু, আকাশ সেন, ইমরান ও লিজা। সঙ্গীত পরিচালনায় ছিলেন প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুল, ইমন সাহা, শ্রী প্রীতম, আকাশ সেন। আবহসংগীত করেছেন ইমন সাহা। চলচ্চিত্রটির পাওয়ার্ড বাইঃ এসএমসি ফ্রুটি।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 