শিরোনাম:
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
N2N Online TV
বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়াবে না যুক্তরাষ্ট্র
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়াবে না যুক্তরাষ্ট্র
৩৩০ বার পঠিত
বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়াবে না যুক্তরাষ্ট্র

---

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেছেন যুক্তরাষ্ট্র কোনো অবস্থাতেই রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়াবে না।

গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

জেন সাকি বলেন, রাশিয়া যদি পুরোদমে ইউক্রেনে হামলা চালায় তবুও যুদ্ধে জড়াবে না যুক্তরাষ্ট্র।

পুরো ইউক্রেনের নিয়ন্ত্রণ যদি রাশিয়ার হাতে চলে যায় তাহলে কী হবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সেটা ভবিষ্যতের কথা। কিন্তু আমি একটি বিষয় আপনাদের বলতে চাই, প্রেসিডেন্ট জো বাইডেনের চূড়ান্ত সিদ্ধান্ত তিনি ইউক্রেনে মার্কিন সেনা পাঠাবেন না।’

এদিকে পূর্ব ইউক্রেনের দুটি অঞ্চল দোনেৎস্ক ও লুহানস্ককে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে রাশিয়া।

আজ বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ভয়াবহ বিস্ফোরণের মাধ্যমে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের ডনবাস অঞ্চলে ‘সেনা অভিযান’ পরিচালনার ঘোষণা দেওয়ার পর থেকে ইউক্রেনের বিভিন্ন স্থানে ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। বিবিসি এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।



আর্কাইভ