বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | রূপগঞ্জ | শিরোনাম » রূপগঞ্জে র্যাবের জালে হত্যা মামলার পলাতক আসামি
রূপগঞ্জে র্যাবের জালে হত্যা মামলার পলাতক আসামি

রূপগঞ্জে র্যাব-১১’র অভিযানে হত্যা মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি রিয়াদ গ্রেপ্তার হয়েছে। বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে রূপগঞ্জ থানার তারাবো এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে র্যাব তাকে রূপগঞ্জ থানায় হস্থান্তর করে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১’র একটি আভিযানিক দল রূপগঞ্জ থানার তারাবো এলাকায় অভিযান চালায়। উক্ত অভিযানে রূপগঞ্জ থানার যাত্রামুড়া এলাকার মনির ভূইয়ার ছেলে হত্যা মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি রিয়াদ (২৪)কে গ্রেপ্তার করে।
র্যাব আরো জানায়, গ্রেপ্তারকৃত আসামী রিয়াদ হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত একজন পলাতক আসাসি। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারী হলে সে কৌশলে আত্মগোপন করে। এরই প্রেক্ষিতে র্যাব-১১’র একটি চৌকস গোয়েন্দা দল হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক রিয়াদ’কে আইনের আওতায় নিয়ে আসার জন্য গোয়েন্দা অনুসন্ধান শুরু করে।
পরবর্তীতে বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উক্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে রূপগঞ্জ থানার তারাবো এলাকায় সনাক্তপূর্বক র্যাব-১১’র একটি আভিযানিক দল অভিযান চালিয়ে ধৃত রিয়াদকে গ্রেফতার করে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 