বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » সারাদেশে মোট বন্দোবস্তযোগ্য কৃষি খাস জমির পরিমাণ প্রায় ৪ লক্ষ ৮৪ হাজার একর
সারাদেশে মোট বন্দোবস্তযোগ্য কৃষি খাস জমির পরিমাণ প্রায় ৪ লক্ষ ৮৪ হাজার একর

২০২০-২০২১ অর্থবছরে বন্দোবস্ত প্রাপ্ত উপকার ভোগী ভূমিহীন পরিবারের সংখ্যা ১,৪৭,৯৭৬ এবং বন্দোবস্তকৃত কৃষি জমির পরিমাণ প্রায় ৪৫৪৮ একর। এছাড়া সারাদেশে মোট বন্দোবস্তযোগ্য কৃষি খাস জমির পরিমাণ প্রায় ৪ লক্ষ ৮৪ হাজার একর।
আজ ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় কৃষি খাসজসি ব্যবস্থাপনা নির্বাহী কমিটির সভায় এসব তথ্য উঠে আসে।
এছাড়া সভায় আরও জানানো হয় মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে উপকার ভোগী পরিবারের সংখ্যা ৬৬ হাজার ১৮৯টি।
সভায় দেশব্যাপী কৃষি খাসজমি বরাদ্দ ও ব্যবস্থাপনার অগ্রগতি মূল্যায়ন, দেশের শিল্পায়নের স্বার্থে কৃষি জমির ঊর্ধ্বসীমা শিথিলকরণ, এবং নতুন সিটি কর্পোরেশনভুক্ত ও অন্যান্য নগর সংলগ্ন এলাকাসমূহের কৃষি জমি অকৃষি হিসেবে ঘোষণা প্রসঙ্গে আলোচনা হয়।
সভায় সংসদ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, মোঃ আব্দুল মজিদ খান, মনজুর হোসেন, মোঃ ফরিদুল হক খান, মোঃ মহিববুর রহমান, সেলিম আলতাফ জর্জ, রমেশ চন্দ্র সেন, ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল প্রমুখ।
সভায় আরও উপস্থিত ছিলেন ভূমি সচিব মোঃ মোস্তাফিজুর রহমান পিএএ সহ ভূমি মন্ত্রণালয় ও এর দপ্তর-সংস্থার প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সকল বিভাগীয় কমিশনারবৃন্দ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, আইন ও বিচার বিভাগ - আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধিবৃন্দ।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 