বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » সম্মিলিত সামরিক হাসপাতালগুলোতে মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সুযোগের সুপারিশ
সম্মিলিত সামরিক হাসপাতালগুলোতে মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সুযোগের সুপারিশ
![]()
প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় সম্মিলিত সামরিক হাসপাতালগুলোতে মুক্তিযোদ্ধাদের চিকিৎসার সুযোগ করে দেয়ার সুপারিশ করা হয়েছে।
কমিটির সভাপতি মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়। খবর সংবাদ বিজ্ঞপ্তির।
কমিটি সদস্য মুহাম্মদ ফারুক খান, মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহ, মো. মোতাহার হোসেন, মো. নাসির উদ্দিন এবং মো. মহিববুর রহমান এতে অংশগ্রহণ করেন।
সভায় কমিটির ১৬তম বৈঠকের সিদ্ধান্তসমূহের অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং কার্যবিবরণী সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
এতে সম্মিলিত সামরিক হাসপাতালগুলোতে প্রয়োজনীয় জনবল ও আধুনিক সরঞ্জাম বাড়ানোর সুপারিশ করা হয়।
কমিটিতে বাংলাদেশ বিমান বাহিনীকে আধুনিকায়ন করতে গৃহিত পদক্ষেপসমূহের বিষয়ে আলোচনা করা হয়।
সভায় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)’র কার্যক্রম সম্পর্কে আলোচনা করে এর সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়।
এসময় প্রতিরক্ষা মন্ত্রণালয়, সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 