বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | বরিশাল | শিরোনাম » দেশের মৎস্য ও প্রাণিসম্পদ আজ বিদেশে রফতানি হচ্ছে: শ ম রেজাউল করিম
দেশের মৎস্য ও প্রাণিসম্পদ আজ বিদেশে রফতানি হচ্ছে: শ ম রেজাউল করিম

দেশের চাহিদা পূরণ করে মৎস্য ও প্রাণিসম্পদ আজ বিদেশে রফতানি হচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
দেশের মৎস্য ও প্রাণিসম্পদ আজ বিদেশে রফতানি হচ্ছে: শ ম রেজাউল করিম
তিনি বলেন, বিলুপ্ত প্রায় সব দেশীয় প্রজাতির মাছ আজ আবার স্বাভাবিকভাবে পাওয়া যাচ্ছে। সরকার দেশীয় প্রজাতির সব প্রকারের মাছ যাতে পাওয়া যায় সে জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করছেন।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় পিরোজপুর সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে দেশিয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে উদ্বুদ্ধকরণ সভায় এসব কথা বলেন মন্ত্রী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বশির আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. হুমায়ুন কবির, পুলিশ সুপার মোহম্মাদ সাঈদুর রহমান, মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপ-পরিচালক মো. আনিচুর রহমান তালুকদার প্রমুখ।
এর আগে মন্ত্রী উপজেলা পরিষদ মাঠে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলেদের বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করতে ১০টি গাভি বিতরণ করেন।
এ সময় মন্ত্রী আরও বলেন, শেখ হাসিনার শাসন আমলে এ দেশের অর্থনৈতিক অবস্থা ভালো হয়। দেশের ব্যবসা-বাণিজ্যের উন্নতি হয়, দেশের কৃষকরা ভালো থাকেন। এটা একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেধা ও প্রচেষ্টায় সম্ভব হয়’।
পরে মন্ত্রী দুপুরে জেলা সরকারি বালক বিদ্যালয় মাঠে জেলা প্রশাসক মো. জাহেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় বিজ্ঞান মেলা, জাতীয় অলিম্পিয়াড এবং বিজ্ঞানবিষয়ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 