বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » রাজধানীতে পৃথক ঘটনায় নারীসহ দুজনের মরদেহ উদ্ধার
রাজধানীতে পৃথক ঘটনায় নারীসহ দুজনের মরদেহ উদ্ধার

রাজধানীতে পৃথক ঘটনায় নারীসহ দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পৃথক ঘটনায় এ দুজনের মরদেহ উদ্ধার করা হয়। এরা হলেন কামরাঙ্গীরচরে মাকসুদা বেগম (৩৭) ও গুলশানের শাহাবুদ্দিন (৬৫)।
কামরাঙ্গীরচর থানার উপপরিদর্শক (এসআই) মামুন তালুকদার জানান, খবর পেয়ে গতকাল সন্ধ্যায় কামরাঙ্গীরচর ঝাউলাহাটি খন্দকার গলির মনির হোসেনের বাড়ি থেকে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় মাকসুদা মরদেহ উদ্ধার করা হয়।
পরিবারের বরাত দিয়ে এসআই আরও জানান, মাকসুদা থাকতেন ঝালকাঠির নলছিটি উপজেলার কাচারিবাড়ি এলাকায়। তার স্বামী আব্দুল জলিল সৌদি প্রবাসী। এক ছেলের জননী মাকসুদা দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন। গত পরশু নলছিটি থেকে কামরাঙ্গীরচরে ভাইয়ের বাসায় আসে এখানে থেকে চিকিৎসার জন্য। একটি হাসপাতালে চিকিৎসাও নিয়েছেন। মানসিক হতাশা ও বিষণ্ণতার কারণে গতকাল সন্ধ্যায় বাসার সবার অগোচরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। তদন্তের রিপোর্ট পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।
এদিকে, গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, গুলশান-২, ৮৪/৭৫ নম্বর বাসার নিচ তলা থেকে শাহাবুদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়।
তিনি জানান, বাবুর্চির কাজ করতেন শাহাবুদ্দিন। ওই বাসায় ভাড়া থাকতেন। গতকাল রাতে বাসায় লোকজন মাধ্যমে খবর পেয়ে বাথরুম থেকে তার লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, হৃদরোগের আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। মৃত্যুর কারণে নিশ্চিত হওয়ার জন্য তার জন্য লাশ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এদিক পৃথক দুটি ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 