মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম | স্বাস্থ্য » ঢাকার বিমানবন্দরে পিসিআর টেস্টের বাধ্যবাধকতা প্রত্যাহার
ঢাকার বিমানবন্দরে পিসিআর টেস্টের বাধ্যবাধকতা প্রত্যাহার
![]()
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সংযুক্ত আরব আমিরাত গমনেচ্ছুদের ফ্লাইটের ৬ ঘণ্টা আগে করোনা নমুনার পিসিআর টেস্টের বাধ্যবাধকতা প্রত্যাহার করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
সংস্থার চেয়ারম্যান এম মফিদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘২২ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে ইউএইগামী যাত্রীদের ক্ষেত্রে বিমানবন্দরে ৬ ঘণ্টা আগে পিসিআর টেস্টের বাধ্যবাধকতা প্রত্যাহার করা হলো।’
বেবিচকের এ সিদ্ধান্তের ফলে মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের একটি বড় অংশের ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে।
করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রবেশের ক্ষেত্রে যাত্রীদের ফ্লাইটে ওঠার ৬ ঘণ্টার মধ্যে পিসিআর টেস্ট করার বাধ্যবাধকতা আরোপ করেছিল দেশটি। পরে দেশের প্রধান বিমানবন্দর শাহজালাল ও পরে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরেও দেশটির নির্দেশনা মেনে পিসিআর টেস্টের ব্যবস্থা করা হয়।
পিসিআর টেস্ট করার জন্য একজন যাত্রীকে ফ্লাইটের অন্তত ৮ ঘণ্টা আগে বিমানবন্দর আসতে হতো। এতে যাত্রীদের যেমন ভোগান্তিতে পড়তে হতো, তেমনি বিমানবন্দরেও স্থান সংকুলান না হওয়ায় তৈরি হতো নানা সমস্যা। অতিরিক্ত যাত্রীর চাপে নির্ধারিত সময়ে ফ্লাইট ধরতে না পারার ঘটনাও ঘটেছে বিমানবন্দরে।
১৭ ফেব্রুয়ারি করোনা নিয়ন্ত্রণে গঠিত জাতীয় পরামর্শক কমিটি ২ ডোজ টিকা নেয়া থাকলে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে বিদেশি নাগরিকদের করোনার পরীক্ষা ছাড়া দেশে সফরের সুযোগ দেওয়ার সুপারিশ করে। বিভিন্ন দেশে ভ্রমণে শিথিলতা আনার পর দেশেও সেই সুযোগ কাজে লাগানোর কথা বলা হয়।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 