মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | মুন্সীগঞ্জ | শিরোনাম » ট্রাকচাপায় মা-মেয়ে নিহত
ট্রাকচাপায় মা-মেয়ে নিহত
![]()
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই নারী যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, শিউলি (৫০), পুতুল আক্তার (২০)। তারা মা-মেয়ে বলে জানা গেছে। আহত হয়েছেন পুতুল আক্তারের আরেক মেয়ে। তার বয়স দুই বছর। তবে ওই দুই নারীর বাড়ি মাদারীপুর শিবচরে।
স্থানীয়রা জানায়, সকাল ১০টার দিকে বালিগাঁও বাজার এলাকা থেকে সিরাজদিখানের বালুচর যাচ্ছিল একটি ইটবাহী ট্রাক। মুন্সীগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা দুই নারীসহ এক শিশুকে নিয়ে মাওয়ার দিকে যাচ্ছিল। পথে টঙ্গিবাড়ী উপজেলার তৈলকাই ব্রিজের সামনে ট্রাক অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই নারী নিহত হন।
টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোলা সোয়েব আলী সংবাদমাধ্যমকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নিহতদের মরদেহ মুন্সীগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। আহত শিশুকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 