সোমবার, ২১ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | ফতুল্লা | শিরোনাম » ফতুল্লায় যুবক খুন, আটক ৪
ফতুল্লায় যুবক খুন, আটক ৪

নারায়ণগঞ্জের ফতুল্লায় রবিন (১৮) নামে এক যুবককে পিটিয়ে ও ছুরিকাঘাত করে খুন করা হয়েছে। সোমবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টার দিকে ফতুল্লা থানার মুসলিম নগর নয়াবাজারস্থ ওয়ালাটন শো রুমের সামনে এ ঘটনাটি ঘটে।
পুলিশ এ হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে মুন্না (১৭), মো. শাওন (১৭), অনিক (১৭) ও বিল্লাল (৪০) নামক ৪ জনকে আটক করেছে। নিহত রবিন ফতুল্লা থানার মুসলিম নগর নয়া বাজার এলাকার ঈমান হোসেনের ছেলে।
প্রতক্ষদর্শীর বর্ননা মতে, নিহত রবিনসহ বেশ কয়েক নয়াবাজার ওয়ালটন শোরুমের সামনে একটি চায়ের দোকানে আড্ডা মারছিলো। এমন সময় ১৭/১৮ বছর বয়সীদের একটি দল চায়ের দোকান থেকে রবিনকে রাস্তায় নিয়ে যায়। এ সময় ক্রীকেট খেলাকে কেন্দ্র করে তাদের সঙ্গে রবিনের তর্ক হয়।
এক পর্যায়ে স্ট্যাম্প দিয়ে পিটিয়ে ও ইট দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে। এক পর্যায়ে পিঠে ছুরিকাঘাত করে। পরে রবিনকে উদ্ধার করে শহরের জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে মারা যায় রবিন।
রবিনের চাচা মনির হোসেন জানান, কি নিয়ে কার সঙ্গে বিরোধ হয়েছে তা কিছুই জানি না। খবর পেয়ে হাসপাতালে এসে রবিনের মৃতদেহ দেখেছি। রবিন তার বাবা মায়ের সংসারে একমাত্র ছেলে সন্তান।
তার ছোট আরো দুই বোন রয়েছে। সে ফতুল্লার শাসনগাও এলাকায় বিসিক নগরীতে তার মামা শাহিনের খাবার হোটেলে কাজ করেন। বিকেলে দেখেছি মাঠে সমবয়সী ছেলেদের সঙ্গে খেলা করছে রবিন।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুজ্জামান জানান, ঘটনাস্থলে তিনি এসেছেন। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাৎক্ষনিক ৪ জনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত চলছে পরে বিস্তারিত জানানো হবে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 