সোমবার, ২১ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | নারায়ণগঞ্জ সদর | শিরোনাম » ভাষা শহীদদের প্রতি জেলা প্রশাসকের শ্রদ্ধাজ্ঞাপন
ভাষা শহীদদের প্রতি জেলা প্রশাসকের শ্রদ্ধাজ্ঞাপন

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে,ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।
১৯৫২ সালের এইদিনে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর তৎকালীন পুলিশ নির্মমভাবে গুলিবর্ষণ করে। এতে কয়েকজন ছাত্র শহীদ হন।
সোমবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পন করেন কর্মকর্তা-কর্মচারীরা।
এই সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ফাতেমা তুল জান্নাত, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শামীম বেপারী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রহিমা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তোফাজ্জল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত ফেরদৌস প্রমুখ।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 