সোমবার, ২১ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » সবার ওপরে মা, স্ত্রীদের তালাক দিলেন তিন ভাই
সবার ওপরে মা, স্ত্রীদের তালাক দিলেন তিন ভাই

বৃদ্ধ অসুস্থ মায়ের যত্ন নিতে অবহেলা করায় নিজেদের স্ত্রীদের তালাক দিয়েছেন তিন ভাই
উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়ায় ঘটেছে এ ঘটনা।
রোববার (২০ ফেব্রুয়ারি) স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে এক প্রতিবেদনে গালফ নিউজ জানিয়েছে, কাজ থেকে ঘরে ফিরে ওই তিন ভাই দেখতে পান, বাড়ির উঠানে তাদের অসুস্থ মাকে তাদের প্রতিবেশীরা স্নান করাচ্ছেন। সে সময় সেখানে তাদের স্ত্রীদের দেখা নেই। এ ঘটনা ওই তিন ভাইকে চরম ক্ষুব্ধ করে। মুহূর্তেই তারা স্ত্রীদের তালাক দিয়ে দেন।
প্রতিবেদনে বলা হয়েছে, তিন ছেলে ছাড়াও এক মেয়ে রয়েছে সেই বৃদ্ধার। এতদিন পর্যন্ত তিনিই মায়ের দেখাশোনা করতেন। কিন্তু তার স্বামীর ক্যানসার ধরা পড়ায় স্বামীকে সময় দিতে হচ্ছে। মায়ের সেবা করার জন্য সময় মেলাতে পারছেন না তিনি। আপাতত প্রতিবেশীরাই দেখভাল করছেন ওই বৃদ্ধার।
এদিকে তালাকপ্রাপ্ত হয়েও স্ত্রীরা সাফ জানিয়ে দিয়েছেন, তাদের শাশুড়ির যত্ন-আত্তি তারা করতে পারবেন না।




বিশ্বে করোনায় আরও ৯৭৮ জনের মৃত্যু, শনাক্ত প্রায় ৪ লাখ
রাশিয়া শীতকে ‘গণ বিধ্বংসী অস্ত্র’ হিসেবে ব্যবহার করছে : জেলেনস্কি
ক্রিমিয়ায় ‘ড্রোন হামলার’ পর সতর্কতা জারি মস্কোর
থাইল্যান্ডের দক্ষিণে গাড়িবোমা বিষ্ফোরণে ১ জন নিহত
চীনে কারখানায় ভয়াবহ আগুন, পুড়ে অঙ্গার ৩৮
ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহার না করতে পুতিনকে অনুরোধ বাইডেনের
বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও আক্রান্ত
ধেয়ে আসছে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘ফিওনা’
থামছে না ইসরাইলি বাহিনীর হত্যাযজ্ঞ
নয়া দিল্লীতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে লাল গালিচা অভ্যর্থনা 