সোমবার, ২১ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিক্ষা ও প্রযুক্তি | শিরোনাম » আগামীকাল খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান
আগামীকাল খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

করোনার কারণে দ্বিতীয় দফায় এক মাস বন্ধ থাকার পর আগামীকাল মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) খুলছে মাধ্যমিক স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়।
এদিকে, চার মাস পিছিয়ে আগামী জুনে নেওয়া হবে এসএসসি ও সমমান পরীক্ষা। আর এইচএসসি পরীক্ষা নেওয়া হবে আগস্টে।
করোনার কারণে দ্বিতীয় দফায় এক মাস বন্ধ থাকার পর মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) খুলছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়। সশরীরে শ্রেণিকক্ষে নেওয়া হবে ক্লাস। ১২ বছরের ঊর্ধ্বে যেসব শিক্ষার্থী করোনা টিকা নিয়েছে, তারা শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে পারবে।
এর আগে ওমিক্রনের প্রভাবে গত ২১ জানুয়ারি স্কুল-কলেজ বন্ধ করা হয়। এ ছাড়া প্রথম ধাপে ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালে ১১ সেপ্টেম্বর পর্যন্ত প্রায় দেড় বছর বন্ধ থাকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান।
করোনার প্রভাব কাটিয়ে স্বাস্থ্যবিধি মেনে মঙ্গলবার থেকে স্কুল-কলেজ খুললেও প্রাথমিক স্তরের ক্লাস শুরু হবে ২ মার্চ থেকে। তবে প্রাক-প্রাথমিকের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি।
এদিকে, করোনার কারণে চার মাস পিছিয়ে ২০২২ সালের এসএসসি পরীক্ষা জুনে ও এইচএসসি পরীক্ষা আগস্টে অনুষ্ঠিত হবে। রোববার ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ ছাড়া ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বাংলা ২য় পত্র, ইংরেজি ১ম ও ২য় পত্রের পাঠ্যসূচি অধিকতর পরিমার্জন করে পুনর্বিন্যাস করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। এতে এই বিষয়গুলোতে ১০০ নম্বরের পরিবর্তে ৫০ নম্বরের পরীক্ষা নেওয়ার কথা জানানো হয়।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 