রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | বিনোদন | শিরোনাম » প্রথমবার বড় পর্দায় উঠে যা বললেন নিশো-মেহজাবীন
প্রথমবার বড় পর্দায় উঠে যা বললেন নিশো-মেহজাবীন
![]()
আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী ছোটপর্দার এই সময়ের সবচেয়ে জনপ্রিয় জুটি। দুজন একসঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন বেশ কিছু নাটক-টেলিফিল্মে। এরমধ্যে বেশ কয়েকটি হয়েছে পেয়েছে তুমুল দর্শকপ্রিয়তা।
ছোটপর্দার জনপ্রিয় এই জুটিকে এবার প্রথমবারের মতো দেখা গেছে বড় পর্দায়। এই প্রথম তারা অভিনয় করেছেন ওয়েব ফিল্মে। যার শিরোনাম ‘রেডরাম’। গত ১৭ ফেব্রুয়ারি এটি মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর যমুনা ব্লকবাস্টারে সিনেমাটির বিশেষ প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে প্রথমবার বড় পর্দায় উঠে আসেন দুজন। তবে তারা এখানে জুটি বাঁধেননি। নিশোর বিপরীতে কাজ করেছেন সালহা খানম নাদিয়া। মেহজাবীনের সঙ্গে মনোজ প্রামাণিক।
প্রদর্শনী শুরুর আগে আফরান নিশো বলেন, ‘আমি খুব এক্সাইটেড। এর আগে নিজেকে কখনও বড় পর্দায় দেখিনি। সেটা ঘটতে যাচ্ছে আজকে। আমার কাছে খুব ভালো লাগছে। মেহজাবীন প্রথমবারের মতো ওয়েব ফিল্মে কাজ করেছে। তার জন্য শুভকামনা।
সিনেমায় নিজের চরিত্র সম্পর্কে আফরান নিশো বলেন, ‘এখানে আমি গোয়েন্দা কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছি। এমন চরিত্র প্রথমবার করলাম। খুব চ্যালেঞ্জিং একটা পেশা। কাজ করতে গিয়ে বুঝতে পেরেছি। একটা মামলার আসল ঘটনা বের করতে। কখনো ক্লু থাকে, কখনো থাকে না।’
অন্যদিকে মেহজাবীন চৌধুরী বলেন, ‘আমি আসলে গল্পের প্রেমে পড়ে গিয়েছিলাম। তাই নিজের প্রথম ওয়েব সিনেমা হিসেবে এটাকেই বেছে নিয়েছি। দর্শক দেখে মজা পাচ্ছেন, এটাই আমার জন্য আনন্দের।’




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 