শনিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | তথ্যপ্রযুক্তি | নারায়ণগঞ্জ | ফতুল্লা | শিরোনাম » ফতুল্লায় যুবকের লাশ উদ্ধার
ফতুল্লায় যুবকের লাশ উদ্ধার

ফতুল্লায় পলাশ (৩২) নামক এক যুবকের মৃত দেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত পলাশ ফতুল্লা থানার পাগলা নয়ামাটি এলাকার মৃত জাহাঙ্গীরের পুত্র ও আলীগঞ্জ এলাকার শুক্কুর আলীর ভাড়াটিয়া।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) রাতে ফতুল্লার আলীগঞ্জ এলাকার শুক্কুর আলীর ভাড়াটিয়া বাসা থেকে নিহতের মৃত দেহ উদ্ধার করে পুলিশ।
নিহত পলাশের স্ত্রী ঝুমা আক্তার জানান, ৮ বছর পূর্বে তাদের বিবাহ হয়। তাদের সংসারে ২ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। শুক্রবার বিকেলে বাইরে থেকে তার স্বামী বাসায় ফিরে এসে মন খারাপ করে চুপ করে ঘরে বসে থাকে।তখন সে তার মেয়েকে নিয়ে বাড়ির বাইরে যায়। পরবর্তীতে সন্ধ্যার পর বাসায় ফিরে এলে সে ঘরের দরজা বন্ধ দেখতে পেয়ে ডাকাডাকি করে।কোন প্রকার সারাশব্দ না পেয়ে দরজায় সজোরে ধাক্কা দিলে দরজা খুলে গেলে দেখতে পায় যে গলায় ফাঁস দেওয়া তার স্বামীর ঝুলন্ত মৃত দেহ।
এ বিষয় ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি রাকিবুজ্জামান জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 