শনিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » ইসি গঠন : সার্চ কমিটির পঞ্চম বৈঠক আজ
ইসি গঠন : সার্চ কমিটির পঞ্চম বৈঠক আজ
![]()
স্বাধীনতার পর এবারই আইন অনুযায়ী প্রথম নির্বাচন কমিশন (ইসি) গঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে আজ শনিবার সকাল ১১টায় নির্বাচন কমিশন (ইসি) গঠন সংক্রান্ত সার্চ কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত হবে।
গতকাল শুক্রবার ইসি গঠন সংক্রান্ত সার্চ কমিটিকে সাচিবিক সহায়তার দায়িত্বে থাকা মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার শাখার সচিব মো. সামসুল আরেফিন এ কথা জানান।
এর আগে, সার্চ কমিটির চতুর্থ বৈঠক হয়েছে বুধবার (১৬ ফেব্রুয়ারি)।
এদিন সচিব মো. সামসুল আরেফিন সাংবাদিকদের জানান, আইনে বর্ণিত যোগ্যতা অনুসরণ করে ইসি গঠনে অনুসন্ধান চলছে।
সার্চ কমিটির প্রধান আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন, সার্চ কমিটির সদস্য হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন এবং কথাসাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক।
এর আগে ইসি গঠনে পরামর্শ নিতে চার দফায় বিভিন্ন শ্রেণী-পেশার মোট ৪৭ জন বিশিষ্ট নাগরিকের সঙ্গে বৈঠক করেন সার্চ কমিটি।
নির্বাচন কমিশন (ইসি) গঠনে নিবন্ধিত রাজনৈতিক দল, পেশাজীবি সংগঠন, ব্যক্তি পর্যায় থেকে প্রস্তাবিত ৩২২ জনের নাম গত সোমবার রাতে প্রকাশ করা হয়। তবে প্রস্তাবকারীর নাম প্রকাশ করা হয়নি। নামগুলো মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। সর্বশেষ ইসির মেয়াদ গত সোমবার ১৪ ফেব্রুয়ারি শেষ হয়েছে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 