শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বাংলাদেশ-মেক্সিকোর সমঝোতা স্মারক সই
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বাংলাদেশ-মেক্সিকোর সমঝোতা স্মারক সই

দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ক জোরদার করতে বাংলাদেশ এবং মেক্সিকোর ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের ফরেন সার্ভিস একাডেমি এবং মেক্সিকোর মাতিয়াস রোমেরো ইন্সটিটিউটের মধ্যে দ্বিপক্ষীয় কূটনৈতিক সহযোগীতা সংক্রান্ত এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
মেক্সিকোর মাতিয়াস রোমেরো ইন্সটিটিউট-এর পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার কারম্যান মোরেনো টস্কানো এবং বাংলাদেশের ফরেন সার্ভিস একাডেমির পক্ষে রাষ্ট্রদূত আবিদা ইসলাম উক্ত সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর শাহনাজ রানু সহ বাংলাদেশ দূতাবাসের স্থানীয় কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া প্যাসিফিক বিভাগের মহাপরিচালক ক্লডিয়া ফ্রাংকো ইহুলস ও মাতিয়াস রোমেরো ইন্সটিটিউটের পরিচালক আলেহান্দ্রো গঞ্জালেস সহ অন্যান্য কর্মকর্তাগণ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
ভাইস মিনিস্টার কারম্যান মোরেনো টস্কানো তার বক্তব্যে আশা প্রকাশ করেন যে এই সমঝোতা স্মারকের মাধ্যমে দুই দেশের মধ্যকার বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও নতুন মাত্রা পাবে।
এই সমঝোতা স্মারকটি স্মাক্ষরের মধ্য দিয়ে উভয় দেশের অংশগ্রহণে যৌথ কার্যক্রম গ্রহনের পাশাপাশি তরুন কূটনীতিকদের দক্ষতা বৃদ্ধি, দুই দেশের মধ্যে প্রভাষক এবং রিসোর্স পার্সন বিনিময়, এবং তথ্যাদি ও প্রকাশনা আদান- প্রদান করা সহজতর হবে। সেইসাথে বাংলাদেশের শিক্ষানবীশ কূটনীতিকদের জন্য এই স্মারকটি স্প্যানিশ ভাষা শিক্ষার দ্বার উন্মোচন করবে বলে আশা করা যাচ্ছে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 