শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | শিরোনাম | সোনারগাঁ » সোনারগাঁয়ে আল মোস্তফা গ্রুপের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
সোনারগাঁয়ে আল মোস্তফা গ্রুপের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে রাতের আধারে অবৈধ ভাবে আবাসিক এলাকার জন্য বরাদ্দকৃত গ্যাস বানিজ্যিক কাজের জন্য চুরি করে সংযোগ নিলে এলাকাবাসীর নিকট ধরা পরে। পরে তিতাস গ্যাস কর্তৃপক্ষের নিকট বিষয়টি জানালে দুপুরে গ্যাস সংযোগটি বিচ্ছিন্ন করা হয়েছে।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের আশাঢ়িয়ার চর এলাকায় মেঘনা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আল মোস্তফা গ্রুপের একটি কারখানায় অবৈধ গ্যাস সংযোগ এলাকাবাসীর কাছে ধরা পরে।
এই বিষয়টি নিয়ে আল মোস্তফা গ্রুপের কেউ কথা বলতে রাজি হননি। পরবর্তীতে এলাকাবাসীর প্রতিবাদের সাড়া দিয়ে বিশেষ অভিযান চালিয়ে আল মোস্তফা গ্রুপের দুটি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ।
এলাকাবাসী জানায়, আল মোস্তফা গ্রুপ রাতের আধারে অবৈধ ভাবে গ্যাস সংযোগ নিয়ে ৪ বছর যাবত কোটি কোটি টাকা সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে আসছে। গতকাল রাতে কয়েকজন সিকিউরিটি গার্ডের মাধ্যমে গ্যাস সংযোগ দিতে গেলে এলাকাবাসী ধরে ফেলে। এর আগেও আরোও কয়েক জায়গা থেকে গ্যাস চুরি করে আসছে আল মোস্তফা।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 