বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | শিরোনাম | সোনারগাঁ » সোনারগাঁয়ে ট্রাকপাচায় পুলিশ সদস্য নিহত
সোনারগাঁয়ে ট্রাকপাচায় পুলিশ সদস্য নিহত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ট্রাকচাপায় নিহত হয়েছেন পুলিশের এক কনস্টেবল। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে সোনারগাঁয়ের এশিয়ান হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আফাজ উদ্দিন (৪৫) টাঙ্গাইল সদর উপজেলার চরখিদি গ্রামের মজনু মিয়ার ছেলে। সোনারগাঁ তালতলা পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন তিনি।
দুর্ঘটনার পর মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক (ওসি) আবু সাইদ পিয়াল।
তিনি জানান, উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কে দায়িত্বরত ছিলেন তারা। রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির ট্রাক আফাজ উদ্দিনকে ধাক্কা দেয়। এতে তিনি পড়ে গেলে তার দুই পায়ের ওপর দিয়েই ট্রাকের চাকা উঠে যায়।
পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ট্রাকটি ঘটনার পরপরই পালিয়ে গেছে। সেটি শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 