সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » জাপা নেতা রাঙ্গার স্ত্রীর মৃত্যু
জাপা নেতা রাঙ্গার স্ত্রীর মৃত্যু

বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় পার্টির (জাপা) সাবেক মহাসচিব মো. মসিউর রহমান রাঙ্গার সহধর্মিণী রাকিবা নাসরিন (৫৫) মারা গেছেন। সোমবার রাত ১২টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মৃত্যু হয় তার।
জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সোমবার বাদ জোহর গুলশান আজাদ মসজিদে মরহুমার জানাজা অনুষ্ঠিত হবে। পরে রাজধানীর রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হবে।
রাকিবা নাসরিন দীর্ঘদিন দুরারোগ্য রোগে ভুগছিলেন। মৃত্যুর সময় তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
রাকিবা নাসরিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। এক শোক বার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন তিনি। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান জাতীয় পার্টির চেয়ারম্যান।
বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় পার্টির সাবেক মহাসচিব মো. মসিউর রহমান রাঙ্গার সহধর্মিণী রাকিবা নাসরিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 