বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৭৪
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৭৪

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৭৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
বুধবার (৯ ফেব্রুয়ারি) সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ছয়টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: হবিগঞ্জে গাঁজাসহ র্যাবের হাতে মাদক ব্যবসায়ী আটক
বৃহস্পতিবার সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য জানান।
তিনি জানান, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৭৪ গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৩২ হাজার ৫৭৫ পিস ইয়াবা, সাড়ে ২৫ গ্রাম ও ১৮৪ পুরিয়া হেরোইন, ৫ কেজি ১৮৫ গ্রাম ৬৫ পুরিয়া গাঁজা, ৫৪ বোতল ফেনসিডিল, সাড়ে ১৩ লিটার দেশি মদ ও ২০টি নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৭টি মামলা করা হয়েছে বলেও জানান উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 