বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » ওমরাহ পালনের সুযোগ উন্মুক্ত করলো সৌদি
ওমরাহ পালনের সুযোগ উন্মুক্ত করলো সৌদি
![]()
করোনা মহামারি প্রতিরোধে দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পর আবারও চালু হলো পবিত্র ওমরাহ পালন।
স্বাস্থ্যবিধি মেনে স্থানীয় নাগরিকসহ সব প্রবাসী মুসলমানরা এখন থেকে পবিত্র মক্কা ও মদিনা শরিফে ওমরাহ পালন করতে পারবেন।
২০২০ সালের মার্চ থেকে বৈশ্বিক মহামারি করোনার প্রাদুর্ভাব ঠেকাতে বন্ধ রাখা হয় মুসলমানদের তীর্থস্থান মক্কা ও মদিনায় ওমরা পালন।
গত বছর রমজান মাস থেকে শুধু স্থানীয় নাগরিক ও সৌদি আরবে কর্মরত প্রবাসীদের ওমরাহ পালনের অনুমতি দিয়েছিল দেশটির কর্তৃপক্ষ।
তবে এবার করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় সীমিত পরিসরে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ওমরাহ পালনের অনুমতি দেওয়া হয়েছে।
সৌদি সরকারের এমন সিদ্ধান্তে খুশি কুয়েতের প্রবাসী বাংলাদেশিরা।
করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আসছে হজ মৌসুমেও বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসলমানরা হজ পালনে মক্কা ও মদিনায় যেতে পারবেন বলে আশা করছেন প্রবাসীরা।




বিশ্বে করোনায় আরও ৯৭৮ জনের মৃত্যু, শনাক্ত প্রায় ৪ লাখ
রাশিয়া শীতকে ‘গণ বিধ্বংসী অস্ত্র’ হিসেবে ব্যবহার করছে : জেলেনস্কি
ক্রিমিয়ায় ‘ড্রোন হামলার’ পর সতর্কতা জারি মস্কোর
থাইল্যান্ডের দক্ষিণে গাড়িবোমা বিষ্ফোরণে ১ জন নিহত
চীনে কারখানায় ভয়াবহ আগুন, পুড়ে অঙ্গার ৩৮
ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহার না করতে পুতিনকে অনুরোধ বাইডেনের
বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও আক্রান্ত
ধেয়ে আসছে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘ফিওনা’
থামছে না ইসরাইলি বাহিনীর হত্যাযজ্ঞ
নয়া দিল্লীতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে লাল গালিচা অভ্যর্থনা 