মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » বাংলাদেশ জাতীয় জাদুঘর বিলের রিপোর্ট চূড়ান্ত
বাংলাদেশ জাতীয় জাদুঘর বিলের রিপোর্ট চূড়ান্ত

ঢাকা, ৮ ফেব্রুয়ারি, ২০২২ : সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় বাংলাদেশ জাতীয় জাদুঘর বিল, ২০২১ এর রিপোর্ট চূড়ান্ত করা হয়েছে।
কমিটির সভাপতি সিমিন হোসেন (রিমি)’র সভাপতিত্বে আজ সংসদ ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, মমতাজ বেগম, কাজী কেরামত আলী, সাগুফতা ইয়াসমিন, অসীম কুমার উকিল এবং শেরিফা কাদের সভায় অংশগ্রহণ করেন।
সভায় কমিটির ২২তম সভার কার্যবিবরণী অনুমোদন করে সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়।
সভায় “বাংলাদেশ জাতীয় জাদুঘর বিল, ২০২১” বিস্তারিত আলোচনা করে সংশোধিত আকারে সংসদে রিপোর্ট প্রদানের জন্য রিপোর্ট চূড়ান্ত করা হয়।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, আইন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব, বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালকগণসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 