মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | বিনোদন | শিরোনাম » স্বপ্নভঙ্গ কবির ভূমিকায় বাবু
স্বপ্নভঙ্গ কবির ভূমিকায় বাবু

ছোটপর্দার দুর্দান্ত একজন অভিনেতা ফজলুর রহমান বাবু। দীর্ঘ ক্যারিয়ারে নানা চরিত্রে অভিনয় করে তিনি দর্শকের মন জিতে নিয়েছেন। সেই ধারাবাহিকতায় এবার তাকে দেখা যাবে স্বপ্নভঙ্গ এক কবির ভূমিকায়। নাটকের নাম ‘একজন কবি আব্দুর রাজ্জাক’। অনুপ বালার চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন এস আই সোহেল। এখানে নাম ভূমিকায় অভিনয় করেছেন বাবু।
এর গল্পে দেখা যাবে, কবি আব্দুর রাজ্জাক কবিতা লিখেন তার আবেগ, অনুভূতি দিয়ে। প্রতিটি শব্দে, প্রতিটি বর্ণে কবির হৃদয় থেকে বেরিয়ে আসে তার হৃদয়ে লালিত প্রেম, ভালোবাসা, দেশপ্রেম, সামাজ ও রাষ্ট্রের কল্যাণ। কবি স্বপ্ন দেখেন তার লেখা একটি বই প্রকাশিত হবে, তার হৃদয়ের অনুভূতিগুলো ছড়িয়ে পড়বে বিশ্বময়। তার সাক্ষাৎকার মানুষ দেখবে টেলিভিশনের পর্দায়।
কিন্তু কিন্তু দূর্ভাগ্যজনকভাবে কবি আব্দুর রাজ্জাকের সেই স্বপ্ন ভেঙে যায়। একজন কবির প্রত্যাশা ও প্রাপ্তি, স্বপ্ন ও স্বপ্ন ভঙ্গের হৃদয়স্পর্শী ঘটনা নিয়ে জনপ্রিয় কথাসাহিত্যিক জিল্লুর রহমানের ছোটগল্প অবলম্বনে তৈরি হয়েছে ‘একজন কবি আব্দুর রাজ্জাক’।
এই নাটকের বিভিন্ন চরিত্রে ফজলুর রহমান বাবু ছাড়াও অভিনয় করেছেন ফারজানা রিক্তা, শেলী আহসান, আমিন আজাদ, সাব্বির আহমেদ, দিয়া মনি ও নিথর মাহবুবসহ অনেকে। নাটকটি শিগগির একটি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 