শুক্রবার, ৪ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম | স্বাস্থ্য » করোনায় দেশে আরও ৩০ মৃত্যু, আক্রান্ত ৯ হাজার
করোনায় দেশে আরও ৩০ মৃত্যু, আক্রান্ত ৯ হাজার
![]()
করোনাভাইরাসে দেশে একদিনে মৃত্যু হয়েছে ৩০ জনের। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৫২ জন। সর্বশেষ ২৪ ঘণ্টার হিসেবে এ তথ্য প্রকাশ করে স্বাস্থ্য অধিদপ্তর। এদিনে মৃতদের মধ্যে পুরুষ ১৯ জন ও নারী ১১ জন।
এ নিয়ে করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ২৮ হাজার ৫২৪ জনের আর শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৪৪ হাজার ৮২৮ জনে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২২ দশমিক ৯৫ শতাংশ।
শুক্রবার (৪ ফেব্রুয়ারি) নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এর আগে বৃহস্পতিবার ৩৩ জনের মৃত্যু হয়েছে এবং নতুন রোগী শনাক্ত হয়েছিল ১১ হাজার ৫৯৬ জন।
উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনা শনাক্ত হয়। এর ঠিক ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 