শুক্রবার, ৪ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » ৬৭ কেজি গাঁজা ও ২২৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩
৬৭ কেজি গাঁজা ও ২২৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩

রাজধানীর দারুস সালাম থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ৬৭ কেজি গাঁজা এবং ২২৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১টা থেকে শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা পর্যন্ত র্যাব-৪ এর একটি দল দারুস সালাম থানাধীন এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ীরা হলেন; মো. সাইদুর রহমান রাসেল (৩৬), মো. রবিউল ইসলাম (২২), সজিব হোসেন ওরফে রমজান আলী (২১)।
শুক্রবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে র্যাব-৪ এর সহকারী পরিচালক এএসপি (মিডিয়া) মাজহারুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ীরা সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা ও ইয়াবা ক্রয় করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 