N2N Online TV

দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
লালমনিরহাটের আদিতমারীর দুর্গাপুর ও নওগাঁর পোরশা সীমান্তে দুই বাংলাদেশি যুবককে গুলি করে হত্যার পর মরদেহ নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

সোমবার (২৫ মার্চ) রাতে আদিতমারীর দূর্গাপুর বিওপি সীমান্তের ৯২৩ নাম্বার পিলারের কাছে ভারতের ৭৫ গজ অভ্যন্তরে  ও মঙ্গলবার (২৬ মার্চ) ভোরে পোরশা সীমান্তের-পিআর ৩১/১০ নং পিলারের কাছে সীমান্তের ওপারে ভারতীয় অংশে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- লিটন (১৯) ও আলামিন (২৮)। লিটন আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দীঘলটারী এলাকার মোকছেদুল রহমানের ছেলে ও আলামিন পোরশার বিঞ্চুপুর এলাকার সিদ্দিক মিয়ার ছেলে।

জানা যায়, কোচবিহার জেলার সিতাই থানার কৈমারী ক্যাম্পের টহলরত বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক লিটন নিহত হয়। পরে নিহতের মরদেহ নিয়ে যায় বিএসএফ। এ ঘটনায় বিজিবি-বিএসএফ পর্যায়ে কোনো প্রকার পতাকা বৈঠক এখনো অনুষ্ঠিত হয়নি।

লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য নবিকুল ইসলাম বলেন, সোমবার রাত থেকেই সীমান্তে বিজিবিসহ অপেক্ষা করছি মরদেহ ফেরতের জন্য। কিন্তু ভারতীয় বিএসএফ এখনো নিহতের মরদেহ ফেরত দেয়নি।

এ দিকে সোমবার সঙ্গীদের নিয়ে গরু আনতে যান আলামিন। গরু নিয়ে ফেরার পথে পোরশা সীমান্তের-পিআর ৩১-১০ পিলারের কাছে দাল্লা সীমান্তের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালান। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান আলামিন। এরপর নিহতের মরদেহ নিয়ে যান বিএসএফ সদস্যরা।

নওগাঁ-১৬ বিজিবির কোম্পানি কমান্ডার সুবেদার মাহফুজুর রহমান এ তথ্য নিশ্চিন করেছেন।

তিনি বলেন, সীমান্তে ভারতের অভ্যন্তরে একজন মারা গেছেন। এ ব্যাপারে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে চিঠি দেবেন বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত ১৭ মার্চ দুপুরে মৌলভীবাজারের কুলাউড়ায় সিকরিয়া সীমান্তে বিএসএফের গুলিতে পারভেজ হোসেন সাদ্দাম নামে এক কিশোর নিহত হয়। এ সময় আহত হয় আরও একজন। এর একদিন পর ১৮ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চাতলাপুর সীমান্ত চেকপোস্ট পয়েন্টে ভারতীয় পুলিশ মরদেহটি হস্তান্তর করে। কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) বিদ্যুৎ পুরকায়স্থ বাংলাদেশের পক্ষে ওই  মরদেহটি গ্রহণ করেন।

ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
মৌলভীবাজারের জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) সকালে উপজেলার পূর্ব গোয়ালবাড়ীর একটি ঘরের উপর বিদ্যুতের তার ছিঁড়ে পড়লে এ দুর্ঘটনা ঘটে।

এতে স্বামী-স্ত্রী ও সন্তানসহ পরিবারের ৫ জনের মৃত্যু হয়। এ ঘটনায় একজন আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিস্তারিত আসছে….

সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
বাফুফের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ফুটবলার আব্দুস সালাম মুর্শেদী এমপির গুলশানের বাড়িসংক্রান্ত নথি ও তদন্ত রিপোর্ট এখনো আদালতে দাখিল করেনি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজউক। এই দুই সংস্থার আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ১৬ জানুয়ারি ঐ বাড়িসংক্রান্ত নথি ও তদন্ত রিপোর্ট দাখিল করতে সরকারের দুই সংস্থাকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বেঁধে দেওয়া সময়ের মধ্যে গৃহায়ণ ও গণপূর্ত সচিব এবং রাজউক চেয়ারম্যানকে এ সংক্রান্ত নথি ও রিপোর্ট দাখিল করতে বলা হয়েছে। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এই আদেশ দেন।

বাফুফের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ফুটবলার আব্দুস সালাম মুর্শেদী এমপির গুলশানের বাড়ি।বাফুফের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ফুটবলার আব্দুস সালাম মুর্শেদী এমপির গুলশানের বাড়ি।

এদিকে দুদকের চিঠির পরিপ্রেক্ষিতে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় কর্তৃক গঠিত তিন সদস্যের তদন্ত কমিটির রিপোর্ট ১৫ দিনের মধ্যে কমিশনের চেয়ারম্যানকে পাঠাতেও নির্দেশ দিয়েছে আদালত। দুদক কৌঁসুলির আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়। এছাড়া কোর্ট প্রসিডিংস ব্যতীত বিচারাধীন বিষয়ে কোনো ধরনের মন্তব্য প্রতিবেদন না করতেও গণমাধ্যমকে নির্দেশনা দিয়েছে আদালত। আদালতে গণপূর্তের পক্ষে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, রাজউকের পক্ষের জাকির হোসেন মাসুদ, দুদকের পক্ষে খুরশীদ আলম খান, সালাম মুর্শেদীর পক্ষে সাঈদ আহমেদ রাজা, রিটকারীর পক্ষে অনীক আর হক ও সৈয়দ সায়েদুল হক সুমন উপস্থিত ছিলেন।

এদিকে আব্দুস সালাম মুর্শেদীর পক্ষ থেকে বলা হয়েছে, তিনি বৈধভাবেই ঐ বাড়িটি দখলে রেখেছেন। আদালতে জমা দেওয়া হলফনামায় এ বিষয়ে তিনি বিস্তারিত তুলে ধরেছেন। এতে বলা হয়, বাড়িটি বর্তমানে যেই প্লটে অবস্থিত সেই প্লটটি সর্বপ্রথম ১৯৬০ সালে তৎকালীন ডিআইটি ঢাকা রি-রোলিং মিলসের অনুকূল বরাদ্দ করে। পরবর্তীকালে ১৯৬৩ সালে ডিআইটি প্লটটি উক্ত ঢাকা রি-রোলিং মিলস নামে লিজ প্রদান করে। এর পর ১৯৭৫ সালে প্লটটি মালেকা রহমান ক্রয় করেন। ক্রয় করার পূর্বে ১৯৭২ সালে উক্ত মালেকা রহমানকে বাংলাদেশ সরকারের সদর সাব-ডিভিশনাল অফিস (সদর দক্ষিণ) এর পরিত্যক্ত সম্পত্তি সেল হতে অবহিত করা হয় যে, প্লটটি পরিত্যক্ত সম্পত্তি হতে অব্যাহতি দেওয়া হয়েছে। পরবর্তীকালে ১৯৭৬ সালে মালেকা রহমান সম্পত্তিটির নামজারি সম্পন্ন করেন। এর পরে মালেকা রহমান কর্তৃক প্লটটিকে পরিত্যক্ত সম্পত্তি ‘খ’ তালিকা হতে অবমুক্তির বিষয়ে আবেদনের পরিপ্রেক্ষিতে সেটেলমেন্ট কোর্ট-১ দোতরফা সূত্রে আবেদনকারী মালেকা রহমানের মালিকানার পক্ষে এবং প্লটটি পরিত্যক্ত সম্পত্তি আওতা বহির্ভূত হিসেবে ১৯৯৪ সালের ২৪ জানুয়ারি রায় প্রদান করে।

পরবর্তীকালে মালেকা রহমান তার দুই ছেলে মীর মোহাম্মদ হাসান ও মীর মোহাম্মদ নূরুল আফসারের নামে প্লটটি ১৯৯৫ সালের ১২ মার্চ একটি নোটারি দলিলের মাধ্যমে মৌখিকভাবে দান করেন। এর পর উক্ত মীর মোহাম্মদ হাসান ও মীর মোহাম্মদ নূরুল আফসার প্লটটি তাদের নিজেদের নামে নামজারি করে নেন। এখানে আরও উল্লেখ্য যে, ১৯৯৬ সালে সরকারের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় একটি দাপ্তরিক চিঠি মারফত উপরোক্ত মালেকা রহমানকে এই মর্মে অবহিত করেন যে উল্লিখিত প্লটটি পরিত্যক্ত সম্পত্তির তালিকায় অন্তর্ভুক্ত হয় নাই বিধায় উহা অবমুক্তির কোনো অবকাশ নেই। এরপর বিগত ১৯৯৭ সালের ১৫ মার্চ তৎকালীন মালিকগণের আবেদনের পরিপ্রেক্ষিতে রাজউক কর্তৃক প্লট দুটি প্লট হিসেবে যথা: ২৭/এ এবং ২৭/বি হিসেবে বিভাজন করা হয়। পরবর্তীকালে রাজউক বরাবর উক্ত মালিকদ্বয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে ১৯৯৭ সালে ২৭/বি নং প্লটটি আব্দুস সালাম মুর্শেদীর নামে হস্তান্তরের অনুমতি প্রদান করা হয় এবং গুলশান সাব-রেজিস্ট্রি অফিসে একটি রেজিস্ট্রি দলিল মূলে ২৭/বি, নং প্লটটি সালাম মুর্শেদীর নামে রেজিস্ট্রি করা হয়। এর পর রাজউক কর্তৃক ২৭/বি প্লটটি সালাম মুর্শেদীর নামে নামজারি করা হয় এবং সেই সময় থেকে অদ্যাবধি প্লটটিতে সালাম মুর্শেদী বসবাস করে আসছেন। এখানে উল্লেখ্য যে, বিভাজনকৃত অপর প্লটটি (২৭/এ) একই সময়ে জনৈক ইফ্ফাত হক একই পদ্ধতিতে উক্ত মালিকদ্বয় হইতে ক্রয় করেন এবং অদ্যাবধি তিনিও সম্পত্তিটির ভোগদখলে আছেন।

এদিকে সালাম মুর্শেদীর বাড়ি নিয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন নিয়ে ব্যারিস্টার সাইদুল হক সুমন যে বক্তব্য দিয়েছেন সেই প্রতিবেদন অসম্পূর্ণ এবং অনুনোমোদিত। কেননা সেটেলম্যান্ট কোর্টের রায়ে বাড়িটি পরিত্যক্ত সম্পত্তির তালিকাভুক্ত নয় মর্মে রায় আছে । এটি যাচাই-বাছাই প্রক্রিয়া এখনো শেষ হয়নি। তাছাড়া মূলনথি পর্যালোচনা না করে তদন্ত প্রক্রিয়া শেষ হয়েছে। এমনকি এ বিষয়ে সালাম মুর্শেদীকে তদন্ত কমিটি ডাকেনি কিংবা স্বপক্ষে কাগজপত্র প্রদানের ও সুযোগ হয়নি। বিক্রেতা মালেকা রহমানের যে অভিযোগ উল্লেখ করা হয়েছে অসম্পূর্ণ প্রতিবেদনে, সেই অভিযোগ মালেকা রহমান তুলে নিয়েছেন। কোর্ট হতে সালাম মুর্শেদী থেকে থেকে ৬০ লাখ টাকা নিয়ে মালেকা সেই অভিযোগ প্রত্যাহার করেন।

এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, হাইকোর্ট সকল গণমাধ্যমকে এ বিষয়ে প্রতিবেদন করার সময় যথাযথ সাবধানতা অবলম্বন করতে নির্দেশ দিয়েছেন যাতে বিচারের কার্যক্রম প্রভাবিত না হয়।

ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
কাতার বিশ্বকাপের মঞ্চে ক্যামেরুনের বিপক্ষে সুইজারল্যান্ডের জয়ের নায়ক ব্রিল ডোনাল্ড এমবোলো। কাতারের আল জানোব স্টেডিয়ামে ম্যাচের ৪৮তম মিনিটে এই স্ট্রাইকারের একমাত্র গোলে বিশ্বকাপের মঞ্চে জয়ে শুভ সূচনা করে সুইসরা।

এদিকে পরাজয়ের তিক্ত স্বাদ নিয়ে মাঠ ছাড়া ক্যামেরুনের দুঃখ এই ম্যাচে হারের চেয়েও বেশি কিছু। কারণ, এই ম্যাচের জয়ের নায়ক এমবোলো যে ক্যামেরুনের ঘরের শত্রু বিভীষণ। এই সুইস স্ট্রাইকার যে জন্মসূত্রে ক্যামেরুনিয়ান।

১৯৯৭ সালে ‘ভালোবাসার দিনে’ ১৪ ফেব্রুয়ারি ক্যামেরুনে জন্মগ্রহণ করেন এমবোলো। এরপর পরিবারের সঙ্গে সুইজারল্যান্ডে পাড়ি দেন। তার আগে অবশ্য ফ্রান্সেও ছিলেন বেশ কিছু বছর। ফুটবলের প্রতি ছোটবেলা থেকেই ঝোঁক ছিল এই ফুটবলারের। যে কারণে সুইজারল্যান্ডে পা দিয়েই যুব ক্লাব নর্দাস্টার্নে যোগ দেন এই ফুটবলার। সেখান থেকে অনেক পথ পাড়ি দিয়ে দেশটির ক্লাব বাসেলে যুক্ত হন বাসেলে।

২০১৪ সালে বাসেলে যোগ দেওয়ার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি এই ফুটবলারকে। ক্লাবটির পক্ষে ৬১ ম্যাচে ২১ গোল করেন এমবোলো। এরপর জার্মান ক্লাব শালকে ০৪-এ পাড়ি জমান এই ফুটবলার। সেখান থেকে জার্মানির আরেক ক্লাব বরুশিয়া মনশেনগ্ল্যাডবেচ টেনে নেয় এই স্ট্রাইকারকে।

বর্তমানে ফ্রান্সের ক্লাব মোনাকোর হয়ে খেলছেন তিনি। এখন পর্যন্ত ক্লাব ফুটবলে ৬০ গোল পেয়েছেন এমবোলো। এছাড়াও ২০১৫ সালে সুইজারল্যান্ডের জাতীয় দলে যোগ দেওয়ার পর থেকে এখন পর্যন্ত ১৩ গোল করেছেন এই স্ট্রাইকার। যার সর্বশেষটি নিজের জন্মভূমি ক্যামেরুনের বিপক্ষেই।

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদের সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস ।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে বৈঠক শেষে ড. হাছান  সাংবাদিকদের জানান, ‘জাতিসংঘের আবাসিক সমন্বয়ক সৌজন্য সাক্ষাত এবং আগামী ১১ ডিসেম্বর তাদের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে মানবাধিকার সংরক্ষণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনারে আমাকে আমন্ত্রণ জানাতে এসেছেন। এ সময় অন্যান্য বিষয় যেমন পরিবেশ সংরক্ষণ, কপ-২৭ এর ফলাফল এবং গণমাধ্যম নিয়ে আলোচনা হয়েছে।’

গোয়েন লুইস সাংবাদিকদের জানান, ‘আমি মাস ছয়েক আগে এ দেশে এসেছি। আজ তথ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং একইসাথে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আমাদের অনুষ্ঠানে তাকে নিমন্ত্রণ করতে এসেছি। পাশাপাশি গণমাধ্যম, জলবায়ু পরিবর্তন ও সম্প্রতি সমাপ্ত বিশ্ব জলবায়ু সম্মেলনের ফলাফল নিয়ে সংক্ষেপে আলোচনা করেছি।’

জাতিসংঘের আবাসিক সমন্বয়কের কার্যালয়ের সিনিয়র হিউম্যান রাইটস এডভাইজার হুমা খান এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রীর দপ্তরের পরিচালক-জনসংযোগ মীর আকরাম উদ্দীন আহম্মদ বৈঠকে উপস্থিত ছিলেন।

মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক মুক্তিযুদ্ধের সময় গঠিত মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার থিয়েটার রোডের ৮ নম্বর বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের জন্য ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার  প্রণয়  ভার্মাকে অনুরোধ করেছেন।

আজ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয়  ভার্মা সাক্ষাৎ করতে গেলে তিনি  এই অনুরোধ জানান।

মন্ত্রী  ভারতীয় হাইকমিশনারকে বাংলাদেশে স্বাগত জানিয়ে মহান মুক্তিযুদ্ধে ভারতীয় সরকার এবং জনগণের সহায়তার কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। এসময় দ্বিপক্ষীয় সম্পর্ক, বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এছাড়া বীর মুক্তিযোদ্ধার সন্তানদের বৃত্তি, বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা, মুজিবনগরে স্বাধীনতা সড়ক নির্মাণ বিষয়ে আলোচনা হয়। মহান মুক্তিযুদ্ধে জীবনদানকারী ভারতের মিত্রবাহিনীর স্মরণে ব্রাহ্মণবাড়িয়ারার আশুগঞ্জে স্মৃতিসৌধ নির্মাণের কথা মন্ত্রী হাইকমিশনারকে  জানান।

আলোচনাকালে মহান বিজয় দিবস উপলক্ষে ভারত সরকারের আমন্ত্রণে ৩০ বীর মুক্তিযোদ্ধার ভারত সফর এবং বাংলাদেশ সরকারের আমন্ত্রণে মুক্তিযুদ্ধকালীন  ভারতীয় মিত্র বাহিনীর সদস্যদের বাংলাদেশ সফরের অগ্রগতি বিষয়ে একে অপরকে অবগত করেন।

ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা  প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ণ উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন।  বাংলাদেশ-ভারত সম্পর্ক পরীক্ষিত। মিত্রবাহিনীর সদস্যদের স্মরণে স্মৃতিসৌধ নির্মাণ বাংলাদেশ-ভারত বন্ধুত্বকে আরও সুদৃঢ় করবে। আগামী ৬ ডিসেম্বর (ভারত কর্তৃক বাংলাদেশকে স্বীকৃতি প্রদান দিবসে) ভারতীয় হাইকমিশন ‘মৈত্রী দিবস’ আয়োজন করবে বলে তিনি জানান এবং একই সাথে এ আয়োজনে মন্ত্রীকে আমন্ত্রণ জানান।

মন্ত্রী ভারতের হাইকমিশনারকে জাতীয় স্মৃতিসৌধের রেপ্লিকা এবং মুক্তিযুদ্ধভিত্তিক বই উপহার দেন। এসময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়াসহ মন্ত্রণলায় ও ভারতীয় হাইকমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফররত ইরানের পররাষ্ট্র বিষয়ক উপ-মন্ত্রী ড. মেহেদি সাফারি।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ভারত মহাসাগরীয় দেশগুলোর সহযোগিতা জোটের (আইওআরএ) মন্ত্রী পর্যায়ের সম্মেলনের ফাঁকে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ইরানের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে বাণিজ্য, বিনিয়োগ, অর্থনীতি, জ্বালানি, রাসায়নিক সার ও খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে দু’দেশের ফরেন অফিস কনসালটেন্ট (এফওসি) যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক পারস্পরিক সুবিধাজনক সময়ে করার ওপর জোর দেন উপ-মন্ত্রী মেহেদি।

ড. মেহেদি সাফারিকে বাংলাদেশ ও ইরানের মধ্যে বাণিজ্য সম্ভাবনা সম্পর্কে অবহিত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি দু’দেশের বাণিজ্য প্রতিনিধি দলের আরও কয়েকটি সফরের ওপর জোর দেন।

তারা আইওআরএ-এর অধীনে পারস্পরিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রতিমন্ত্রী আইওআরএ-এর মন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দিতে ঢাকা সফরের জন্য ইরানের উপ-মন্ত্রী ও তার সঙ্গে থাকা প্রতিনিধি দলকে ধন্যবাদ জানান।

বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোভিড-১৯ মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও নিষেধাজ্ঞার ফলে সারা বিশ্ব অর্থনৈতিক মন্দার মধ্য দিয়ে গেলেও দেশের অর্থনীতি এখনও যথেষ্ট গতিশীল ও নিরাপদ রয়েছে।

তিনি বলেন, ‘আমি বলতে পারি যে, কোভিড-১৯, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং নিষেধাজ্ঞার কারণে পুরো বিশ্ব অর্থনৈতিক মন্দা প্রত্যক্ষ করলেও আমাদের অর্থনীতি এখনও গতিশীল এবং নিরাপদ।’

প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার বৈশ্বিক মন্দা কাটিয়ে উঠতে অত্যন্ত সজাগ ও সক্রিয়।

প্রধানমন্ত্রী আজ সকালে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমি যশোরে ‘রাষ্ট্রপতি কুচকাওয়াজ (শীতকালীন) ২০২২’ এ যোগদান অনুষ্ঠানে দেয়া ভাষণে একথা বলেন।

দেশপ্রেম, আন্তরিকতা, জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনের গুরুত্ব তুলে ধরে দেশ ও জনগণের প্রতি দায়িত্ববোধের কথা মাথায় রেখে বিমান বাহিনীর নবীন কর্মকর্তাদের দায়িত্ব পালনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, অনেক দেশ যখন দুর্ঘটনা, দুর্বিপাকে পড়ে, আমরা কিন্তু তাদের সহযোগিতা করি। আবার আমাদের দেশে যখন ঝড়, বন্যা বা কোন রকম দুর্ঘটনা ঘটে বিমান বাহিনীর সদস্যসহ সশস্ত্র বাহিনীর সকল সদস্য জনগণের পাশে দাঁড়ায়, জনগণের সেবা করে।

শেখ হাসিনা বলেন, এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করা। যেকোন একটা যুদ্ধে জয়ী হওয়ার জন্য এটা একান্তভাবে দরকার।

‘বাংলাদেশ সকলের সঙ্গে বন্ধুত্বের নীতিতে বিশ্বাস করে’-জাতির পিতার রেখে যাওয়া সেই পররাষ্ট্রনীতির প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, ‘তারপরও দক্ষতার দিক থেকে প্রশিক্ষণ নিয়ে আমাদের সব ধরনের উৎকর্ষতা বজায় রেখে চলতে হবে এবং সেই আত্মবিশ্বাস নিয়ে চলতে হবে।’ আমরা সব সময় প্রশিক্ষণের ওপর সর্বোচ্চ গুরুত্ব দেই।

সরকার প্রধান বলেন, দেশমাতৃকার প্রতি এবং দেশের জনগণের প্রতি দায়িত্ববোধ থাকতে হবে। যেটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব তাঁর ভাষণেও বলেছেন যে দেশ ও দেশের জনগণের প্রতি দায়িত্ববোধ, এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, ‘কাজেই, আমি আশা করি, আমাদের নবীন যারা আজ থেকে নতুন কর্মস্থলে যোগ দেবেন তাদের জন্য এই কথা অনেক প্রযোজ্য।’

এর আগে সকালে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে যশোর আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল সাড়ে ১০টায় যশোর বিমান বাহিনী একাডেমির প্যারেড গ্রাউন্ডে অবতরন করেন তিনি। এ সময় বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রীকে সশস্ত্র সালাম জানায় বিমান বাহিনীর চৌকস সদস্যরা। প্রধানমন্ত্রী খোলা জীপে করে প্যারেড পরিদর্শন এবং সালাম গ্রহণ করেন।

পরে তিনি সেরা ক্যাডেটদের হাতে ‘সোর্ড অব অনার’, ‘চীফ অব এয়ার স্টাফ ট্রপি’ এবং ‘কমাড্যান্টস ট্রপি’ তুলে দেন।

প্রধানমন্ত্রী নির্বাচিত ক্যাডেটদেরকে ফ্লাইং ব্যাজ পরিয়ে দেন এবং বিভিন্ন সাফল্যের স্বীকৃতি স্বরূপ সম্মাননায় ভূষিত করেন। ’৮১ নম্বর বাফা কোর্সে সার্বিক প্রশিক্ষণে সর্বোচ্চ চৌকস সাফল্যের জন্য স্কোয়াড্রন সিনিয়র অফিসার খন্দকার ইমামুর রহমান সোর্ড অব অনার লাভ করেন।

অনুষ্ঠানে মনোজ্ঞ ফ্লাইফাস্ট এবং এরোবেটিকস প্রদর্শন করেন বিমান সেনারা।

প্রধানমন্ত্রী বলেন, শুধু অপারেশন এবং প্রশিক্ষণই নয়, আমরা বাংলাদেশ বিমান বাহিনীতে কর্মরত এবং অবসরপ্রাপ্ত সকল সদস্যদের জীবনযাত্রার মনোন্নয়নে নানামুখী কল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করেছি।

তিনি বলেন, আমি চাই আমাদের ক্যাডেটদের জীবন সুন্দর হোক, সফল হোক এবং বাংলাদেশ যেন আমাদের ক্যাডেটদের নিয়ে গর্ব করতে পারে। তাছাড়া শান্তিরক্ষা মিশনেও আমাদের বিমান সেনারা কাজ করে এবং পৃথিবীর বিভিন্ন দেশের সঙ্গে চলতে হয়। সে জন্য প্রশিক্ষণের কথা সবসময় মনে রাখতে হবে এবং প্রশিক্ষণের ওপরই সবচেয়ে গুরুত্ব দিতে হবে। প্রশিক্ষণ উৎকর্ষতা বৃদ্ধি করে এই কথা সবসময় মনে রাখতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, আমরা স্বাধীন দেশ এবং মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছি। আমরা বিজয়ী জাতি। আমরা বিশ^ দরবারে সবসময় মাথা উঁচু করে চলবো, এটাই আমাদের লক্ষ্য।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশ বিমান বাহিনীর রয়েছে এক গৌরবময় ইতিহাস। জাতির পিতার উদাত্ত আহ্বানে সাড়া দিয়ে মহান মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ২৮ সেপ্টেম্বর একটি ড্যাকোটা বিমান, একটি অটার বিমান ও একটি অ্যালুয়েট হেলিকপ্টারসহ ৫৭ জন সদস্য নিয়ে ‘কিলো ফ্লাইট’ নামে এ বাহিনী যাত্রা শুরু করে।

প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব বাংলাদেশের ভূ-রাজনৈতিক অবস্থান ও সামরিক কৌশলগত দিক বিবেচনায় রেখে একটি আধুনিক, শক্তিশালী ও পেশাদার বিমান বাহিনী গঠনের স্বপ্ন দেখেছিলেন। তাঁর দূরদর্শী ও বলিষ্ঠ সিদ্ধান্তে স্বাধীনতার পরপরই বিমান বাহিনীতে সংযোজিত হয় সেই সময়কার অত্যাধুনিক সুপারসনিক যুদ্ধবিমান, পরিবহন বিমান, হেলিকপ্টার এবং এয়ার ডিফেন্স রাডার।

সরকার প্রধান বলেন, আওয়ামী লীগ সরকার জাতির পিতার অপরিসীম প্রজ্ঞা এবং দূরদৃষ্টিকে সামনে রেখে বাংলাদেশ বিমান বাহিনীকে একটি যুগোপযোগী, প্রযুক্তিগতভাবে সুসজ্জিত ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাঁর সরকারের ১৯৯৬-২০০১ মেয়াদে বিমান বাহিনীতে সংযোজিত হয় চতুর্থ প্রজšে§র অত্যাধুনিক মিগ-টুয়েন্টি নাইন যুদ্ধবিমান, সি-ওয়ান থার্টি পরিবহন বিমান এবং উচ্চ ক্ষমতাসম্পন্ন এয়ার ডিফেন্স রাডার।

তিনি আরো বলেন, ২০০৯ সাল হতে এ যাবৎ বিমান বাহিনীর আধুনিকায়ন ও অপারেশনাল সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এফ-সেভেন বিজিআই যুদ্ধবিমান, সর্বাধুনিক অ্যাভিওনিক্সসমৃদ্ধ সি-ওয়ান থার্টি জুলিয়েট পরিবহন বিমান, এম আই-ওয়ান সেভেন ওয়ান এসএইচ হেলিকপ্টার, মেরিটাইম সার্চ এন্ড রেসকিউ হেলিকপ্টার সংযোজনসহ আমরা নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছি।

প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৪ সালে প্রণীত জাতির পিতার প্রতিরক্ষা নীতির আলোকে তাঁর সরকার  সশস্ত্র বাহিনীর জন্য দীর্ঘমেয়াদি ‘ফোর্সেস গোল-২০৩০’ প্রণয়ন করেছে। যা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি বলেন, বিভিন্ন ধরনের বিমান, হেলিকপ্টার, রাডার ও অন্যান্য সামরিক সরঞ্জামের সুষ্ঠু, নিরাপদ ও সাশ্রয়ী রক্ষণাবেক্ষণ এবং ওভারহলিং এর লক্ষ্যে আমরা নির্মাণ করেছি ‘বঙ্গবন্ধু এরোনটিক্যাল সেন্টার’। দেশের অ্যাভিয়েশন সেক্টরকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে আমাদের সরকার ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ^বিদ্যালয়’ স্থাপন করেছে।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশ বিমান বাহিনী একাডেমির সুনাম আজ দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমন্ডলে ব্যপ্তি লাভ করেছে। বন্ধুপ্রতিম বিভিন্ন দেশের অফিসার ক্যাডেটগণ এই একাডেমিতে প্রশিক্ষণ গ্রহণ করছেন। আজ এই প্যারেডে অংশগ্রহণ করছেন নেপাল, ফিলিস্তিন ও জাম্বিয়ার অফিসার ক্যাডেটগণ।

তিনি এ সময় জাতির পিতার ভাষণের উদ্ধৃতি তুলে ধরেন।

জাতির পিতা মিলিটারি একাডেমিতে একদিন বলেছিলেন, ‘ইনশাআল্লাহ, এমন দিন আসবে, এই একাডেমির নাম শুধু দক্ষিণ-পূর্ব এশিয়ায় নয়, সমগ্র দুনিয়াতে সম্মান অর্জন করবে’। সত্যিই আমরা জাতির পিতার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পেরেছি।

তাঁর সরকার সবসময় বিমান বাহিনীর সদস্যদের সার্বিক দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ সুবিধাদির উন্নয়ন ও আধুনিকায়নের উপর গুরুত্ব প্রদান করে যাচ্ছে বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেন।

শেখ হাসিনা বলেন, উন্নততর ও যুগোপযোগী প্রশিক্ষণ সুনিশ্চিত করার জন্য সংযোজন করা হয়েছে অত্যাধুনিক ফ্লাই-বাই-ওয়্যার এবং ডিজিটাল ককপিট সম্বলিত ইয়াক ওয়ান থার্টি কমব্যাট ট্রেইনার, কে-এইট ডব্লিউ জেট ট্রেইনার, এল ফোর ওয়ান জিরো ট্রান্সপোর্ট ট্রেইনার, এ ডব্লিউ ওয়ান ওয়ান নাইন কেএক্স হেলিকপ্টার ট্রেইনার এবং বিভিন্ন ধরনের সিমুলেটর। অতি সম্প্রতি সংযোজন করা হয়েছে গ্রোব প্রশিক্ষণ বিমান। এছাড়াও, বিমান বাহিনীর বৈমানিকগণের নৈশকালীন উড্ডয়ন প্রশিক্ষণ সহজতর করার লক্ষ্যে নাইট ভিশন ট্রেইনার সংযোজন করা হয়েছে।

তাঁর সরকার হেলিকপ্টার সিমুলেটর ট্রেনিং ইনস্টিটিউট এবং এয়ারম্যান ট্রেনিং ইনস্টিটিউট-এর সাংগঠনিক কাঠামোরও অনুমোদন দিয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, অতি সম্প্রতি এয়ার কমান্ড অপারেশন সেন্টারের সাংগঠনিক কাঠামোর অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে, আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেমন নিশ্ছিদ্র হয়েছে, তেমনই দেশের আকাশ সীমায় বিমান পরিচালনার সুবিস্তৃত পরিসর পর্যবেক্ষণ সহজতর হয়েছে।

শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদারের লক্ষে দক্ষিণ এশিয়ার এই দেশটির সঙ্গে সরাসরি নৌযোগাযোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেছেন।

তিনি দু’দশের মধ্যে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) দ্রুত সমাপ্তির জন্য আলোচনা পুনরায় শুরু করার ওপরেও জোর দেন।

ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) ২২তম মন্ত্রী পর্যায়ের বৈঠকের প্রাক্কালে বুধবার সন্ধ্যায় সফররত শ্রীলঙ্কার পরারষ্ট্রমন্ত্রী আলী সাবরির সঙ্গে বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন।

দুই পররাষ্ট্রমন্ত্রী দ্বিপাক্ষিক সম্পর্কের ব্যাপারে বিশদ আলোচনা করেন এবং দু’দেশের জনগণের কল্যাণ ও এই অঞ্চলের অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

মোমেন বাংলাদেশ থেকে সাশ্রয়ী মূল্যে কৃষিপণ্য ও ওষুধ আমদানির মাধ্যমে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে বাণিজ্য সম্পর্ক জোরদারের অনুরোধ জানান।

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশও বাংলাদেশের সঙ্গে একত্রে কাজ করতে আগ্রহী।

দুই নেতা পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে দেশ দু’টির মধ্যে নিয়মিত ও ব্যাপক সংলাপের জন্য একটি প্রাতিষ্ঠানিক প্ল্যাটফর্ম গঠনের গতি ত্বরান্বিত করতে সম্মত হন।

বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে একে অপরের প্রার্থীতার জন্য পারস্পরিক সমর্থনের বিষয়টিও যথাযথ গুরুত্বের সাথে আলোচনা করা হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী মোমেন জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের প্রত্যাবাসনে শ্রীলঙ্কার সমর্থনও চেয়েছেন।

আইওআরএ’র ২২তম মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে বুধবার বিকেলে ঢাকায় এসেছেন শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী আলী সাবরি।

আজ এই বৈঠক শুরু হচ্ছে।

জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে
ঢাকার আদালত প্রাঙ্গণ থেকে জঙ্গি ছিনতাই মামলার আসামি মেহেদি হাসান অমি ওরফে রাফির সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) এ আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন।

এর আগে, রাফিকে আদালতে হাজির করে তার ১০ দিনের রিমান্ড আবেদন করেছিলেন মামলার তদন্ত কর্মকর্তা সিটিটিসির পরিদর্শক মুহাম্মদ আবুল কালাম আজাদ। পরে আদালত শুনানি শেষে তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

দুপুরে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান বলেন, জঙ্গিদের ছিনিয়ে নিতে আগে থেকেই পরিকল্পনা করেছিলেন রাফি। তাই ঘটনার দিন মোটা অংকের টাকা নিয়ে আদালতে আসেন রাফি। ছিনিয়ে নেওয়ার পর জঙ্গিদের হাতে সেই টাকা তুলে দেওয়া হয়।

প্রসঙ্গত, গত রোববার (২০ নভেম্বর) মোটরসাইকেলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি মইনুল হাসান শামীম ওরফে সিফাত সামির ও মো. আবু ছিদ্দিক সোহেল ওরফে সাকিবকে ছিনিয়ে নিয়ে যায় জঙ্গি সদস্যরা। এ সময় হাতকড়া পরা দুই জঙ্গি তাদের নিরাপত্তায় থাকা পুলিশ সদস্যকে মারধরও করে। পলাতক দুই জঙ্গিকে ধরতে রেড অ্যালার্ট জারিসহ ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করে সরকার।