শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | বিনোদন | শিরোনাম » এবার সাংবাদিক হিসেবে দেখা যাবে প্রভাকে
এবার সাংবাদিক হিসেবে দেখা যাবে প্রভাকে

বাংলার মুখ’ মফস্বলের জনপ্রিয় পত্রিকা। বিপুল ও সুরঞ্জনা সেই পত্রিকার সাহিত্য পাতায় কাজ করেন। অফিসে দেখা হলে ইচ্ছে থাকা সত্ত্বেও কথা বলতে পারতো না। রোজ নিয়ম করে তাই প্রতি রাতে ফেইসবুক ম্যাসেঞ্জারের কথা হতো। মাঝে মধ্যে দেখা করতো। বিপুল তার ভালো লাগা ভালোবাসার কথা জানালে সুরঞ্জনা অবাক হয়ে জানায় আমি শুধু আপনাকে বন্ধু ভেবেছি, আর কিছু নয়।
আমি আসলে যার জন্য অপেক্ষা করছি, সে ঠিক আপনি নন। দুর থেকে বিপুল কষ্ট পেতে থাকে। তবুও শেষ বারের মত বিপুল সুরঞ্জনার মুখোমুখি হয়। সেদিন কবিতার ছলে আবারও বিপুল তার ভালোবাসা প্রকাশ করলে সুরঞ্জনা জানায় আমি চিরতরে হারিয়ে যাবো। আমি শুধু তোমার কল্পনা মাত্র।
ম্যাসেঞ্জারে ঢুকে দেখে সুরঞ্জনা বিপুলকে ব্লক করে দিয়েছে। কারণ সেটি একটি ফেইক আইডি ছিলো। বিপুলের কল্পনা শেষ হলে আমরা দেখি বিপুল কবি জীবনানন্দ দাশের সুরঞ্জনা কবিতার বই পড়তে গিয়ে সুরঞ্জনা চরিত্রের প্রেমে পড়ে যায় এবং সে কল্পনায় যে সুরঞ্জনা কে দেখতে পেতো, হঠাৎ তার সামনে ঠিক সেই চেহারার অন্য আরেকজন! কে, সে? এমন গল্পেই নির্মিত হয়েছে একক নাটক ‘সুরঞ্জনার শেষ সংলাপ।
আহমেদ তাওকীর-এর রচনায় ‘সুরঞ্জনার শেষ সংলাপ’ নাটকটি পরিচালনা করেছেন সীমান্ত সজল। অভিনয়ে মনোজ ও প্রভা। প্রচারিত হবে শনিবার (৪ সেপ্টেম্বর) রাত ৮টায় আরটিভিতে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 