মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | শিরোনাম | সিদ্ধিরগঞ্জ » প্রাইভেটকার থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, আটক ৩
প্রাইভেটকার থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, আটক ৩

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে ২৮ কেজি গাঁজা, ৫০ বোতল ফেনসিডিল, ১৯ বোতল বিদেশি মদসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে র্যাব। এ ঘটনায় তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দুপুরে র্যাব-৩ এর স্টাফ অফিসার (অপস ও ইন্ট শাখা) সহকারী পুলিশ সুপার ফারজানা হক জানান, মাদক ব্যবসায়ীরা প্রাইভেটকারযোগে কুমিল্লা থেকে ঢাকার দিকে মাদকের একটি চালান নিয়ে যাচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৩ নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন এলাকায় চেকপোস্ট স্থাপন করে।
একটি প্রাইভেটকারযোগে মাদক ব্যবসায়ী মমিন মিয়া মজুমদার (৪৮), মো. শরীফ মিয়া (২০) ও মো. জাহিদুল (১৮) যাওয়ার পথে তাদের তল্লাশি করা হয়। এ সময় প্রাইভেটকারে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২৮ কেজি গাঁজা, ৫০ বোতল ফেনসিডিল ও ১৯ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক হওয়া মাদক ব্যবসায়ীরা জানায়, তারা দীর্ঘদিন ধরে কুমিল্লা থেকে গাঁজা, ফেনসিডিল ও বিদেশি মদ কিনে ঢাকার বিভিন্ন স্থানে বিক্রি করত। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 