মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | বিনোদন | শিরোনাম » তিশার গায়ে হলুদ সম্পন্ন, বিয়ে আগামীকাল
তিশার গায়ে হলুদ সম্পন্ন, বিয়ে আগামীকাল

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা। বিয়ের সানাই বাজতে চলেছে এই অভিনেত্রীর। সোমবার (৩১ জানুয়ারি) রাতে অনুষ্ঠিত হয়ে গেল তিশার গায়ে হলুদের অনুষ্ঠান। রাজধানীর বাংলামোটরের একটি অভিজাত রেস্তোরাঁয় বসেছিল তিশার গায়ে হলুদ অনুষ্ঠানের আসর।
এ সময় দুই পরিবারের সদস্য ছাড়াও শোবিজ অঙ্গনের অনেকে উপস্থিত ছিলেন। গত ১৫ জানুয়ারি তিশার বনশ্রীর বাসায় পরিবারের সদস্যদের নিয়ে বাগদান সারেন এই অভিনেত্রী।
তাসনুভার বাগদত্তা সৈয়দ আজগর, হাই ভোল্টেজ নামে একটি এজেন্সিতে কর্মরত। ২০২০ সালের ডিসেম্বর মাসের আজগরের সঙ্গে তার পরিচয়, এরপর দুজন দুজনকে কাছ থেকে দেখা ও জানাশোনা। একটু একটু করে তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে।
প্রেমের সম্পর্কে থাকার সময়েই দুজন দুজনের পরিবারকে বিষয়টি জানান এবং তারা সম্মতি দিলে তারা বিয়ের জন্য প্রস্তুত হন। ২০২০ সালের ডিসেম্বর মাসে পরিচয়ের পর প্রায় সময়ই ফোনে কথা বলা, একজন আরেকজনকে ম্যাসেজ আদান প্রদান। তিন মাস পর্যন্ত দুজন দুজনকে আপনি করে বলতেন। এরপর দুজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে।
বুধবার (২ ফেব্রুয়ারি) তিশার বিয়ে। এসময়ও শুধু দুই পরিবারের সদস্য এবং কাছের কিছু মানুষজন উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী। এর আগে, ২০১৪ সালের ২৮ সেপ্টেম্বর তিশা ভালোবেসে বিয়ে করেন ফারজানুল হককে। এ সংসারে তাদের দুটি সন্তান রয়েছে। ২০১৮ সালে তিশা-ফারজানুলের বিবাহবিচ্ছেদ হয়।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 