সোমবার, ৩১ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | বিনোদন | শিরোনাম » ১৬ দিন পর বিদেশ থেকে বাড়ি ফিরে মধুর অভিবাদন পেলাম: আল্লু অর্জুন
১৬ দিন পর বিদেশ থেকে বাড়ি ফিরে মধুর অভিবাদন পেলাম: আল্লু অর্জুন

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন। চারদিকে যখন ‘পুষ্পা’ সিনেমার জয়জয়কার, তখনই আরেকটি সিনেমার শুটিং করতে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমিয়েছিলেন আল্লু অর্জুন। সম্প্রতি সেখান থেকে ভারতে ফেরেন তিনি।
কিন্তু বাড়ি ফিরেই চমকে যান আল্লু। কেননা তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য ৬ বছর বয়সী কন্যা আল্লু আরহার ছিল ভিন্ন আয়োজন, আর এতেই রীতিমতো হতবাক এই অভিনেতা।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি ছবিও পোস্ট করেন আল্লু অর্জুন। ছবিতে দেখা যায়, ফ্ল্যাটের প্রবেশ পথের মেঝেতে লেখা, ‘স্বাগতম বাবা।’ বর্ণমালায় ফুলের পাপড়ি ব্যবহার করে লিখেছে কন্যা আরহা। আর এই লেখার পাশেই দাঁড়িয়ে বাবার জন্য অপেক্ষা করছে সে। ইংরেজি হরফে এসব লিখেছে আরহা। ছবির ক্যাপশনে আল্লু অর্জুন লিখেছেন, ১৬ দিন পর বিদেশ থেকে বাড়ি ফিরে মধুর অভিবাদন পেলাম।
ছবিটি প্রকাশ করার দুই দিনেই রিয়্যাক্ট পড়েছে প্রায় ১৮ লাখ। সাথে রয়েছে ভক্তদের অসংখ্য কমেন্ট আর শুভ কামনা।
২০১১ সালে স্নেহার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন আল্লু অর্জুন। ২০১৪ সালে তাদের ঘর আলো করে আসে একটি পুত্রসন্তান। তার ঠিক দুই বছর পর ২০১৬ সালে জন্ম হয় আরহার। এরইমধ্যে বড়পর্দায় নাম লিখিয়েছে আরহা। সামান্থা রুথ প্রভু অভিনীত ‘শকুন্তলাম’ সিনেমায় যুবরাজ ভারতের ভূমিকায় অভিনয় করছে আরহা। বর্তমানে সিনেমাটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 