সোমবার, ৩১ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিরোনাম » চাঁদপুরে ডাকাতিয়া নদীতে ট্রলার ডুবি : নিহত ৫
চাঁদপুরে ডাকাতিয়া নদীতে ট্রলার ডুবি : নিহত ৫
![]()
জেলা সদর উপজেলার বাগাদী ইউনিয়নের মমিনপুর গ্রাম এলাকায় ডাকাতিয়া নদীতে আজ বালুবাহি বাল্কহেডের ধাক্কায় মাটিবাহী অপর একটি ট্রলার ডুবির ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে।
এতে ট্রলারে থাকা মাঝিসহ ১১ জন শ্রমিকের মধ্যে ৬ জন সাঁতরে পাড়ে উঠতে সক্ষম হয়। বাল্কহেডের ৫ শ্রমিককে আটক করেছে চাঁদপুর নৌ থানা পুলিশ।
সোমবার সকাল পৌঁনে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরি দল চেষ্টা চালিয়ে শ্রমিকদের মরদেহ উদ্ধার করে।
মৃত শ্রমিকরা হচ্ছেন- কুমিল্লা জেলার মুরাদ নগর থানার বহরা গ্রামের মোবারক হোসেন (৫৫), একই এলাকার মাদবপুর গ্রামের আল আমিন (৩৫), তিতাস থানার ধুলারাসপুর এলাকার চাঁনপুর গ্রামের মো. নাছির উদ্দিন (৩৫), ট্রলারের মাঝি মুরাদনগর থানার রঘুনাথপুরের মো. আউয়াল (৬৫) ও কুমিল্লা তিতাস থানার রঘুনাথপুর গ্রামের মো. নজরুল ইসলাম কালা (৪০)।
জীবিত শ্রমিকরা হচ্ছেন- কুমিল্লা তিতাস থানার মো. আবুল কাশেম, মো. ইউনুছ, মো. ফরিদুল ইসলাম ও মো. জলিল, মুরাদ নগরের আল-আমিন ও মুরাদ নগরের মো. দেলোয়ার।
আটককৃতরা হলেন- মো. জাবেদ, আবুল বাশার, মো. ইউনুস ও দিদার। তারা সকলেই ইকবাল হোসেন-১ নামক বালুবাহী বাল্কহেডের শ্রমিক।
বাগাদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. বেলায়েত হোসেন বলেন, সকাল আনুমানিক ৭টার দিকে বালুবাহী বাল্কহেডটি চাঁদপুর থেকে বালু নিয়ে হাজীগঞ্জের দিকে যাচ্ছিল এবং মাটিবাহি ট্রলারটি বিপরীত দিক থেকে মৈশাদী এএমএস ইটভাটার মাটি নিয়ে যাচ্ছিল। ঘটনাস্থল মমিনপুর ডাকাতিয়া নদীর বাঁক এলাকায় বাল্কহেডের ধাক্কায় মাটিবাহী ট্রলারটি পানিতে নিমোজ্জিত হয়।
ঘটনার পরপরই আমাদের ইউপি সদস্যরা ফায়ার সার্ভিস, নৌ পুলিশ ও সরকারি বিভিন্ন সংস্থার লোকজনকে মরদেহ উদ্ধার কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেছে। আমি নিজেও ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছি। রাতের বেলায় এই নদীতে ঝুঁকি নিয়েই বালুবাহী বাল্কহেড চলা ফেরা করে। শীত মৌসুমে কুয়াশার মধ্যে আরো বেশি ঝুঁকি থাকে। বিশেষ করে নদীর বাঁক ঘুরতে গিয়ে দুর্ঘটনা বেশী হয় এবং ইটভাটার মাটি কাটার নৌকাও বৃদ্ধি পায়।
চাঁদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উত্তর এর উপ সহকারী পরিচালক মো. সাহিদুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে আমাদের ডুবুরি দল ৪ জন শ্রমিকের মরদেহ উদ্ধার করেছেন এবং একজনের মরদেহ উদ্ধারের পর হাসপাতালে মৃত্যু হয়। ৬ জন ঘটনার পর পাড়ে উঠতে সক্ষম হয়। তবে ডুবে যাওয়া মাটির ট্রলারটি এখনো ঘটনাস্থলে ডুবন্ত অবস্থায় রয়েছে।
চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজাহিদুল ইসলাম বলেন, ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আমরা ইকবাল হোসেন-১ নামক বালুবাহী বাল্কহেডের ৪ জনকে আটক করেছি। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।




চাঁদপুরে ২৫ লাখ টাকার সিগারেট চুরি, গ্রেফতার ৫
কক্সবাজারে মাদক মামলার রায়, ১০১ জনের কারাদণ্ড
২ সেকেন্ডে তালা ভেঙে বাইক চুরি!
ফলের গুদামে পাওয়া গেল ৭ লাখ টাকার ফেনসিডিল
সীমান্তে মিয়ানমার সেনাবাহিনী হামলা চালাচ্ছে কেন?
রোহিঙ্গা শিবিরের বাথরুমে ৮ হাজার ইয়াবা
করোনার টিকার জন্য ৪৫ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে
শাহাদাত হত্যায় আরও ৬ জন গ্রেফতার
দেশের প্রথম ক্যাম্পাস-ভিত্তিক স্বপ্নের ইনকিউবেটর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রতি মাসে ৩০-৪০ লাখ ইয়াবা আনেন রোহিঙ্গা শফিউল্লাহ 