সোমবার, ৩১ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | রাজবাড়ী | শিরোনাম | স্বাস্থ্য » রাজবাড়ীতে সড়কে ঝরল ইউপি সদস্যসহ ৩ জনের প্রাণ
রাজবাড়ীতে সড়কে ঝরল ইউপি সদস্যসহ ৩ জনের প্রাণ

রাজবাড়ী জেলা সদরের বসন্তপুর ইউনিয়নের রেলগেট এলাকায় ট্রাক-প্রাইভেট কারের সংঘর্ষে ফরিদপুর জেলার মাচ্চর ইউনিয়নের ইউপি সদস্যসহ তিনজনের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন ফরিদপুর জেলার মাচ্চর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আলিমুজ্জামান আলীম, খলিলপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কামরুজ্জামান হিটু ও প্রাইভেট কারের চালক মাসুদ মৌলবী। এ ঘটনায় আহত হয়েছে ইউনুচ মৌলবী ও শামীম ব্যাপারী নামে আরও দুজন। আহতদের বর্তমানে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। রোববার (৩০ জানুয়ারি) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. শরিফুল ইসলাম জানান, রোববার রাত ৮টার দিকে রাজবাড়ী থেকে ওই প্রাইভেটকারটি ফরিদপুর যাচ্ছিল। এসময় তারা রাজবাড়ীর জেলার বসন্তপুর রেলগেট এলাকায় আসলে সামনে থাকা গতিরোধকে একটি ট্রাক ব্রেক করলে পেছন থেকে প্রাইভেটকারটি ট্রাকের সাথে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালক মাসুদ মৌলবী ও খলিলপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কামরুজ্জামান হিটু মারা যান। আর আহতদের মধ্য থেকে ফরিদপুর জেলার মাচ্চর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আলিমুজ্জামান আলীমকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে সেখানে মারা যান তিনি।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 