রবিবার, ৩০ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিক্ষা ও প্রযুক্তি | শিরোনাম » ঢাবি ছাত্রলীগের হল শাখার বার্ষিক সম্মেলন উদ্বোধন
ঢাবি ছাত্রলীগের হল শাখার বার্ষিক সম্মেলন উদ্বোধন
![]()
দীর্ঘ পাঁচ বছর পর আজ রোববার (৩০ জানুয়ারি) সকালে বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) আবাসিক হল শাখার বার্ষিক সম্মেলন উদ্বোধন করা হয়েছে। করোনা সংক্রমণের কারণে টিএসসির ভেতরের মাঠে সীমিত পরিসরে এ সম্মেলনের আয়োজন করা হয়। টিএসসির সামনে বেলা ১১টার দিকে জাতীয় সংগীত, দলীয় সংগীত ও পায়রা উড়িয়ে এ সম্মেলন উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ বিভিন্ন হলের সভাপতি-সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ।
সম্মেলনের প্রস্তুতি জানাতে গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে সংবাদ সম্মেলন করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। হল কমিটিতে যোগ্যদের নেতৃত্বে আনা হবে বলে সংবাদ সম্মেলনে জানান বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতারা।
ঢাবিতে হল সম্মেলনের মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে নতুন নেতৃত্ব তৈরির যে দাবি ছিল তা আনুষ্ঠানিকভাবে কাটল এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে প্রাণ সঞ্চার হলো।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 