শনিবার, ২৯ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম | স্বাস্থ্য » ঢামেকে প্রতিদিন ৫ হাজার করোনা টিকা দেওয়া হচ্ছে
ঢামেকে প্রতিদিন ৫ হাজার করোনা টিকা দেওয়া হচ্ছে
![]()
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রতিদিন গড়ে ৫ হাজার মানুষকে করোনা টিকা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক।
শনিবার (২৯ জানুয়ারি) দুপুরে ঢামেক হাসপাতালের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।
মো. নাজমুল হক বলেন, গত একবছরে ৫ লাখ মানুষকে করোনা টিকা দেওয়া হয়েছে।
তিনি বলেন, দেশের আপামর জনসাধারণের কাছে সুচিকিৎসার জন্য ঢামেক হাসপাতাল আস্থা ও বিশ্বাসের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। তাদের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বর্তমান সরকার বদ্ধপরিকর। সেজন্য ঢামেক হাসপাতাল বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে বছরে ২৪ ঘণ্টা জরুরি বিভাগ থেকে সেবা দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, ঢামেক হাসপাতাল দক্ষতার সঙ্গে করোনা আক্রান্তদের মহামারির শুরু থেকে চিকিৎসা সেবা দিয়ে এসেছে এবং দিয়ে যাচ্ছে। করোনা প্রতিরোধে সরকারের নির্দেশনা অনুযায়ী টিকাদান থেকে শুরু করে করোনা চিকিৎসার সবকিছুই অত্যন্ত দক্ষতার সঙ্গে চালিয়ে যাওয়া হচ্ছে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 