শনিবার, ২৯ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » ২৮৮ বোতল বিয়ারসহ মাদক কারবারি আটক
২৮৮ বোতল বিয়ারসহ মাদক কারবারি আটক

রাজধানীর ভাটারা থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ বিয়ারসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।
শনিবার (২৯ জানুয়ারি) দুপুরে র্যাব-১ এর সহকারী পরিচালক (অপস্ অফিসার) সহকারী পুলিশ সুপার নোমান আহমদ বলেন, শনিবার ভোর পৌনে ৫টার দিকে র্যাব-১ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কতিপয় মাদক কারবারি নারায়ণগঞ্জ থেকে প্রাইভেটকারযোগে বিয়ারের একটি বড় চালান নিয়ে ভাটারা থানা এলাকা হয়ে গুলশানে আসছে।
ওই তথ্যের ভিত্তিতে দলটি শনিবার সকাল পৌনে ৬টার দিকে নতুন বাজার এলাকার দিবানিশি রেস্টুরেন্টের সামনে চেকপোস্ট পরিচালনা করে মাদক কারবারি মো. আয়াত (২৩) নামক এক যুবককে আটক করে। তার বাড়ি নারায়ণগঞ্জে। এ সময় ২৮৮ ক্যান বিয়ার ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 