শুক্রবার, ২৮ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | রাজনীতি | শিরোনাম | স্বাস্থ্য » করোনামুক্ত জিএম কাদের
করোনামুক্ত জিএম কাদের

করোনামুক্ত হয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) এমপি। শুক্রবার (২৮ জানুয়ারি) জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি-০২ খন্দকার দেলোয়ার জালালী এ তথ্য গণমাধ্যমকে জানান।
গতকাল বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদের আরটিপিসিআরে এ নমুনা দেন জাতীয় পার্টি চেয়ারম্যান। আজ শুক্রবার সকালে করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে তার বলে জানান তিনি।
চলমান জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিতে গত (১৫ জানুয়ারি) সংসদের আরটিপিসিআর-এ নমুনা দেন জাতীয় পার্টি চেয়ারম্যান। করোনা পরীক্ষায় তার ফলাফল পজিটিভ আসে। শুরু থেকেই জাতীয় পার্টি চেয়ারম্যান স্বাভাবিক ছিলেন। অটুট ছিল তার মনোবল। করোনার নেতিবাচক কোনো উপসর্গ ছিল না তার মধ্যে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি নিয়মিত ওষুধ সেবন করেছেন।
প্রয়োজনীয় সব পরীক্ষার ফলাফল ভালো এসেছে তার। তার সুস্থতা কামনায় দোয়া করার জন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
খন্দকার দেলোয়ার জালালী বলেন, জাতীয় পার্টি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল আয়োজন করায় নেতাকর্মীদের প্রতি ধন্যবাদ জানিয়েছেন তিনি।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 