বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | রাজশাহী | শিরোনাম » শহরের মতো সব সুবিধা পেয়ে গ্রামগুলো এখন জেগে উঠেছে : পলক
শহরের মতো সব সুবিধা পেয়ে গ্রামগুলো এখন জেগে উঠেছে : পলক
![]()
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বৈষম্যমুক্ত সোনার বাংলা গড়ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন শহর আর গ্রামের মধ্যে বৈষম্য নেই। শহরের মতো সব সুবিধা পেয়ে এখন জেগে উঠেছে গ্রামগুলো।
প্রতিমন্ত্রী বৃহস্পতিবার বিকেলে সিংড়া উপজেলা পরিষদ হল রুমে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় উপজেলার ২০টি শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রকল্প সভাপতির মধ্যে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
পলক বলেন, মানুষের প্রতি আন্তরিকতা আর ভালবাসা যদি থাকে তবে যে কোন কাজ বা উন্নয়ন করা সম্ভব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৎ, সাহসী আর জনসম্পৃক্ত নেতৃত্বের কারনে দেশে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। বিশ্বব্যাংক সহযোগিতা না করলেও নিজস্ব অর্থায়নে সাড়ে ছয় কিলোমিটার দৈর্ঘের পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে। ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলো গ্রামীণ জনপদের মানুষের সেবা প্রাপ্তি নিশ্চিত করেছে। গ্রামীণ সড়কের উন্নয়ন আর শতভাগ বিদ্যুৎ সুবিধায় গ্রামগুলো জেগে উঠেছে। কোন মানুষ আর গৃহহীন থাকবেনা। ভূমিহীন-গৃহহীনদের জন্যে জমির বন্দোবস্ত প্রদান করে গৃহ নির্মাণ করে দেয়া হচ্ছে।
তিনি বলেন, সরকার উন্নয়নের পাশাপাশি সুশাসন নিশ্চিত করছে। ব্যবসায়ীদের এখন আর চাঁদা দিতে হয়না। বিদ্যুৎ সংযোগ নিতে, উন্নয়ন কার্যক্রমের বরাদ্দ পেতে, সড়ক নির্মাণ করতে এখর আর কমিশন দিতে হয়না। কোন কৃষকের মধ্যে এখন আর সারের জন্যে হাহাকার নেই, তাদের মুখে হাসি ফুটেছে। সকল পেশাজীবী এখন ভালো আছেন।
সিংড়া উপজেলা নির্বাহী অফিসার এম এম সামিরুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। কোভিড-১৯ স্বাস্থ্যবিধি অনুসরণ করে সীমিত পরিসরে উপজেলা প্রশাসন এবং উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগ আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল আমিন সরকার, সিংড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন প্রমুখ।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 