বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্টের প্রথম বৈঠক অনুষ্ঠিত
চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্টের প্রথম বৈঠক অনুষ্ঠিত

চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহ্মুদের সভাপতিত্বে আজ সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ট্রাস্টের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তথ্য ও সম্প্রচার সচিব মোঃ মকবুল হোসেনের পরিচালনায় এ বৈঠকে ট্রাস্টের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বিশদ আলোচনা হয়। সভায় ট্রাস্টের তহবিল গঠনে ‘সিড মানি’ সংগ্রহ ও কার্যক্রম পরিচালনার জন্য প্রেষণে কর্মকর্তা-কর্মচারী নিয়োগের বিষয়ও আলোচনায় স্থান পায়।
চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্টের সদস্যদের মধ্যে সুবর্ণা মুস্তাফা এমপি, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন ও চলচ্চিত্র) মোঃ মিজান-উল-আলম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক-২ মোঃ আজিজুর রহমান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) হাসনা জাহান খানম, অর্থ বিভাগের যুগ্মসচিব ফাতেমা রহিম ভীনা, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহিদুজ্জামান সেলিম, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান, ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন সভায় অংশ নেন।
উল্লেখ্য, টেলিভিশন অভিনয় শিল্পীরাও এই ট্রাস্টের আওতাভুক্ত।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 