বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » সৌদিতে বাংলাদেশিকে হত্যা করল পাকিস্তানিরা
সৌদিতে বাংলাদেশিকে হত্যা করল পাকিস্তানিরা

সৌদি আরবে করোনার টিকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে বশির আহমদ নামে এক বাংলাদেশি যুবককে গলা কেটে হত্যা করেছে পাকিস্তানি শ্রমিকরা।
দেশটির আল কাসিম শহরের বুরাইদা এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় এক বাঙালিসহ দুই পাকিস্তানি যুবককে আটক করেছে পুলিশ।
নিহতের বড় ভাই সৌদি প্রবাসী মোজাম্মেল হক জানান, রোববার রাতে পাকিস্তানি কয়েক শ্রমিক বশিরকে ডেকে নিয়ে যায়। এরপর থেকেই তার আর খোঁজ পাওয়া যায়নি।
পরে পুলিশের জিজ্ঞাসাবাদে বশিরকে হত্যা করার বিষয়টি নিশ্চিত করেছে আটককৃতরা।
মোজাম্মেলের অভিযোগ, আমার ভাই কয়েক মাস বাড়িতে টাকা পাঠায়নি। তার কাছে অনেক টাকা ছিল। ওই টাকার লোভে আমার ভাইকে গলা কেটে হত্যা করা হয়েছে।
নিহত বশিরের বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলার পৌর এলাকার তুলাতলী গ্রামে। তার বাবার নাম মোহাম্মদ সিদ্দিকুর রহমান।




বিশ্বে করোনায় আরও ৯৭৮ জনের মৃত্যু, শনাক্ত প্রায় ৪ লাখ
রাশিয়া শীতকে ‘গণ বিধ্বংসী অস্ত্র’ হিসেবে ব্যবহার করছে : জেলেনস্কি
ক্রিমিয়ায় ‘ড্রোন হামলার’ পর সতর্কতা জারি মস্কোর
থাইল্যান্ডের দক্ষিণে গাড়িবোমা বিষ্ফোরণে ১ জন নিহত
চীনে কারখানায় ভয়াবহ আগুন, পুড়ে অঙ্গার ৩৮
ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহার না করতে পুতিনকে অনুরোধ বাইডেনের
বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও আক্রান্ত
ধেয়ে আসছে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘ফিওনা’
থামছে না ইসরাইলি বাহিনীর হত্যাযজ্ঞ
নয়া দিল্লীতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে লাল গালিচা অভ্যর্থনা 