বুধবার, ২৬ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | রাজশাহী | শিরোনাম » বগুড়ায় বাসের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত
বগুড়ায় বাসের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত
![]()
বগুড়ার শেরপুরে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। বুধবার (২৬ জানুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের রানীরহাট মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
শেরপুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর নাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহতদের চারজন পুরুষ, একজন নারী। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, হানিফ এন্টারপ্রাইজের একটি বাস বেপরোয়া গতিতে বগুড়ার দিকে যাচ্ছিল। বাসটি সিরাজগঞ্জমুখী অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে পাঁচজন মারা যান। পরে শেরপুর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে মরদেহগুলো উদ্ধার করেন।
শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এ কে এম বানিউল আনাম জানান, হানিফ এন্টারপ্রাইজের বাসটি মির্জাপুরের রাজাপুর এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার পাঁচ যাত্রী মারা গেছেন। বাসচালক পালিয়ে গেছেন। বাসটি জব্দ করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 