বুধবার, ২৬ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | বন্দর | শিরোনাম » শীতলক্ষ্যা থেকে নারী-পুরুষের লাশ উদ্ধার
শীতলক্ষ্যা থেকে নারী-পুরুষের লাশ উদ্ধার
![]()
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে পৃথক দুই স্থান থেকে অজ্ঞাত নারী (৩০) ও পুরুষের (২৮) লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ।
বুধবার (২৬ জানুয়ারি) দুপুরে শহরের নবীগঞ্জ ঘাট এলাকা থেকে অজ্ঞাত নারীর এবং বন্দর ঘাট এলাকা থেকে পুরুষের লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠানো হয়েছে।
নৌ পুলিশের উপ পরিদর্শক (এসআই) ফোরকান মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শীতলক্ষ্যার নবীগঞ্জ ঘাট এলাকা থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই নারীর পায়ে ও পেটে আঘাতের চিহ্ন রয়েছে। একই সঙ্গে বন্দর ঘাট এলাকা থেকে অজ্ঞাত পুরুষের মরদেহ উদ্ধার করা হয়। তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 