বুধবার, ২৬ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » ঢাকায় ভারতের ৭৩তম প্রজাতন্ত্র দিবস উদযাপিত
ঢাকায় ভারতের ৭৩তম প্রজাতন্ত্র দিবস উদযাপিত

আজ ২৬ জানুয়ারি ভারতের ৭৩তম প্রজাতন্ত্র দিবস। ঢাকার ভারতীয় হাইকমিশনের চ্যান্সেরি প্রাঙ্গণে দেশটির ৭৩তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয়েছে। ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন এবং জাতির উদ্দেশ্যে দেওয়া ভারতের রাষ্ট্রপতির ভাষণ পাঠ করেন।
প্রজাতন্ত্র দিবসে দেশাত্মবোধক গানের অনুষ্ঠান করা হয়।প্রজাতন্ত্র দিবসে দেশাত্মবোধক গানের অনুষ্ঠান করা হয়।
ঢাকায় অবস্থানরত ভারতীয় নাগরিকরা স্বাস্থ্যবিধি অনুসরণ করে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দেন। তাদের পরিবেশনায় একটি দেশাত্মবোধক গানের অনুষ্ঠান করা হয়।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 