বুধবার, ২৬ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিরোনাম » ভয়ংকর মাদক অ্যামফিটামিনসহ আটক ১
ভয়ংকর মাদক অ্যামফিটামিনসহ আটক ১

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে ২০ ইয়াবাসদৃশ অ্যামফিটামিন ট্যাবলেটসহ একজনকে আটক করেছে এপিবিএন।
বুধবার (২৬ জানুয়ারি) ভোর রাতে উখিয়া উপজেলার বালুখালী ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি-৯ ব্লকে এ অভিযান চালানো হয় বলে জানান ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক পুলিশ সুপার মোহাম্মদ শিহাব কায়সার খান।
আটক হামিদ হোসেন (৩৩) উখিয়ার বালুখালী ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি-৯ ব্লকের মৃত আহম্মদ হোসেনের ছেলে।
পুলিশ সুপার শিহাব বলেন, বুধবার ভোর রাতে উখিয়ার বালুখালী ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি-৯ ব্লকের বাসিন্দা জনৈক ব্যক্তির বসতঘরে মাদকের চালান মজুদের খবরে এপিবিএনের একটি দল অভিযান চালায়। এসময় সন্দেহজনক বসত ঘরটি ঘেরাও করলে দৌড়ে পালানোর চেষ্টাকালে একজনকে আটক করা হয়।
‘এতে ঘরটিতে তল্লাশি করে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় পাওয়া যায় ২০ ইয়াবাসদৃশ অ্যামফিটামিন ট্যাবলেট। উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা।’
আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে বলে জানান এপিবিএনের অধিনায়ক শিহাব কায়সার




চাঁদপুরে ২৫ লাখ টাকার সিগারেট চুরি, গ্রেফতার ৫
কক্সবাজারে মাদক মামলার রায়, ১০১ জনের কারাদণ্ড
২ সেকেন্ডে তালা ভেঙে বাইক চুরি!
ফলের গুদামে পাওয়া গেল ৭ লাখ টাকার ফেনসিডিল
সীমান্তে মিয়ানমার সেনাবাহিনী হামলা চালাচ্ছে কেন?
রোহিঙ্গা শিবিরের বাথরুমে ৮ হাজার ইয়াবা
করোনার টিকার জন্য ৪৫ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে
শাহাদাত হত্যায় আরও ৬ জন গ্রেফতার
দেশের প্রথম ক্যাম্পাস-ভিত্তিক স্বপ্নের ইনকিউবেটর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রতি মাসে ৩০-৪০ লাখ ইয়াবা আনেন রোহিঙ্গা শফিউল্লাহ 