সোমবার, ২৪ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | বন্দর | শিরোনাম » চাষাড়ায় ডাকাতি মামলার পলাতক আসামী গ্রেপ্তার
চাষাড়ায় ডাকাতি মামলার পলাতক আসামী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ শহরের চাষাড়া থেকে ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মো. রমজান ওরফে চোক্কা রমজা ওরফে রমজান ডাকাত (৩৩) কে গ্রেপ্তার করেছে র্যাব-১১, সিপিএসসি এর একটি আভিযানিক দল। গ্রেপ্তারকৃত আসামী নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন আলীনগর এলাকার বাসিন্দা।
সোমবার (২৪ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র্যাব-১১ এর সহকারী পরিচালক মো. রিজওয়ান সাঈদ জিকু।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গ্রেপ্তারকৃত রমজান সংঘবদ্ধ আন্তঃজেলা ডাকাত দলের একজন সক্রিয় সদস্য। গত বছরের ২৯ জুলাই দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির প্রস্তুতি গ্রহণ করার অপরাধে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় একটি ডাকাতি মামলা রুজু হয়, যার মামলা নং- ৩৬, তারিখ ২৯/০৭/২০২১ ইং, ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড। রমজান ডাকাত উক্ত মামলার অন্যতম একজন এজাহারনামীয় আসামী।
মামলা হওয়ার পর থেকে সে গা-ঢাকা দিয়ে কৌশলে বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়াচ্ছিল। এরই প্রেক্ষিতে গোয়েন্দা নজরদারী ও গোপন অনুসন্ধানের মাধ্যমে র্যাব-১১ এর একটি বিশেষ আভিযানিক দল কর্তৃক অভিযুক্ত আসামীর অবস্থান সনাক্ত করে ২৩ জানুয়ারি বিকালে দর মডেল থানাধীন চাষাড়া হতে গ্রেপ্তার করে। পরে তাকে সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, এর আগে গত ২২ জানুয়ারি রাতে একই মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত অপর পলাতক আসামী মো. রিহান (২৪), কে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন ঘারমোড়া, মদনগঞ্জ এলাকা হতে গ্রেপ্তার করে র্যাব।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 