শনিবার, ২২ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | রংপুর | শিরোনাম » বাস-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল চালকের
বাস-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল চালকের
![]()
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও একজন।
শনিবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কের শালবন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মাসুদ রানা (৩৬) দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যানের চালক। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদরের বাসিন্দা। আহত হয়েছেন তার সহকারী গোমস্তাপুরের বাসিন্দা মনোরঞ্জন (৩৮)। তাকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা গেছে, আজ শনিবার সকালে হিলি থেকে যাত্রীবাহী হানিফ পরিবহনের একটি বাস ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে জয়পুরহাট থেকে মাছ বিক্রি করে একটি পিকআপ বগুড়ার দিকে আসছিল। পথিমধ্যে ক্ষেতলাল উপজেলার শালবন এলাকায় বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় ঘটনাস্থলেই পিকআপ চালকের মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত হয়েছেন তার সহকারী। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
জয়পুরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক শওকত আলী জোদ্দার জানান, মরদেহ উদ্ধার করে ক্ষেতলাল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 