শুক্রবার, ২১ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » করোনাভাইরাস বিস্তাররোধে মন্ত্রিপরিষদ বিভাগের নতুন নির্দেশনা
করোনাভাইরাস বিস্তাররোধে মন্ত্রিপরিষদ বিভাগের নতুন নির্দেশনা

করোনাভাইরাস বিস্তাররোধে আজ ২১ জানুয়ারি হতে সার্বিক কার্যাবলি ও চলাচলে বিধি-নিষেধ আরোপ করে নতুন নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
নির্দেশনাসমূহ হলো :
১। ২১ জানুয়ারি ২০২২ থেকে ৬ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত সকল স্কুল, কলেজ ও সমপর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে;
২। বিশ্ববিদ্যালয়গুলো নিজ নিজ ক্ষেত্রে অনুরুপ ব্যবস্থা গ্রহণ করবে;
৩। সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে ১০০ জনের বেশি সমাবেশ করা যাবে না। এসব ক্ষেত্রে যারা যোগদান করবেন, তাদের অবশ্যই টিকাসনদ অথবা ২৪ ঘন্টার মধ্যে পিসিআর সার্টিফিকেট আনতে হবে;
৪। সরকারি-বেসরকারি অফিস, শিল্পকারখানাসমূহের কর্মকর্তা ও কর্মচারীদের টিকাসনদ গ্রহণ করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে দায়িত্ব বহন করবে;
৫। বাজার, শপিংমল, মসজিদ, বাসস্ট্যান্ড, লঞ্চঘাট ও রেলস্টেশনসহ সবধরণের জনসমাবেশে অবশ্যই মাস্ক ব্যবহারসহ যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে; এবং
৬। বিষয়টি স্থানীয় প্রসাশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনিটর করবে।
আজ মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নির্দেশনা জারি করে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 